Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
কাউন্সিলরদের চাপের মুখে অনুমোদন পায়নি বাফুফের ৬১ কোটি টাকার বাজেট

খেলা

ক্রীড়া প্রতিবেদক
26 October, 2024, 06:15 pm
Last modified: 27 October, 2024, 01:38 pm

Related News

  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী

কাউন্সিলরদের চাপের মুখে অনুমোদন পায়নি বাফুফের ৬১ কোটি টাকার বাজেট

২০২৫ সালে টুর্নামেন্ট আয়োজন ও অন্যান্য খরচ বাবদ বাফুফের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকা। আয় হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা, ঘাটতি ১৪ কোটি টাকা। এ অবস্থায় বাজেট অনুমোদন করা নিয়ে আপত্তি জানান কয়েকজন কাউন্সিলর।
ক্রীড়া প্রতিবেদক
26 October, 2024, 06:15 pm
Last modified: 27 October, 2024, 01:38 pm

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ২টা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়, যেখানে খানিকটা উতপ্ত অবস্থাই তৈরি হয়েছিল। দুই ঘণ্টা ধরে চলা এজিএমে উত্তাপ ছড়ায় ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন নিয়ে। শেষ পর্যন্ত কাউন্সিলরদের চাপের মুখে প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট অনুমোদন হয়নি। 

২০২৫ সালে টুর্নামেন্ট আয়োজন ও অন্যান্য খরচ বাবদ বাফুফের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকা। আয় হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা, ঘাটতি ১৪ কোটি টাকা। এ অবস্থায় বাজেট অননুমোদন করা নিয়ে আপত্তি জানান কয়েকজন কাউন্সিলর। বাজেট অনুমোদন না হওয়ার পাশাপাশি আর্থিক বিষয় নিয়েও প্রশ্ন আছে। ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, 'বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যয়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।' 

ডেলিগেটদেরও আপত্তি আছে বাজেট অনুমোদন নিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বলেন, 'এজিএমে গত বছরের রিপোর্ট পেশ করেছেন সাধারণ সম্পাদক। নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই যেন সেটা পেশ করা হয়। সেটা আগামীতে উপস্থাপন করা হবে। '

গত ৩ অক্টোবর বাফুফের কার্যনির্বাহী কমিটির শেষ সভা হয়। সেই সভায় বাজেট অনুমোদন হয়নি। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে অবহিত না করে বাজেট উত্থাপন করায় তা অনুমোদন পায়নি। এরপর আর্থিক বিষয়াদি নিয়ে আরেকটি সভা হওয়ার কথা থাকলেও হয়নি।

বাজেট পাশ না হওয়ার ক্ষেত্রে বাফুফের ফিন্যান্স বিভাগের দায় আছে কিনা, এমন প্রশ্নে ইমরুল হাসান বলেন, 'আসলে বিষয়টি এ রকম নয়। আমাদের ডেলিগেটরা এটা নতুন কমিটির কাছে পাশ করাতে চেয়েছে।'

Related Topics

টপ নিউজ

বাফুফে নির্বাচন ২০২৪ / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net