Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
‘স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব’

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2024, 07:40 pm
Last modified: 22 October, 2024, 04:30 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

‘স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব’

গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাকিবের নাম আসার পর জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান। তবে সাকিব দেশে না আসতে পারার ব্যাপারটি নিয়ে সবাই নিশ্চুপ। 
টিবিএস রিপোর্ট
20 October, 2024, 07:40 pm
Last modified: 22 October, 2024, 04:30 pm

সাকিব আল হাসানকে নিয়ে দেশের ক্রিকেট উত্তাল। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে তার দেশে আসার খবরে একদল মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করে। পরের দিন তাকে খেলানোর পক্ষে হয় আন্দোলন, যা এখনও চলমান। রোববার মিরপুর স্টেডিয়ামের বাইরে সাকিবের পক্ষে-বিপক্ষে আন্দোলন হয়েছে, মিছিল ছাড়াও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 

বিষয়টি নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের কেউ-ই কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে পোস্টও দিতে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা সোচ্চার হলেও চিত্র বদলাতো না বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ অধিনায়ক মজা করে বললেন, ফেসবুকে প্রতিদিন একটি করে স্ট্যাটাস দিয়ে সমস্যার সমাধান করবেন তিনি। 

২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। সাকিবের দেশে ফিরতে না পারার ঘটনায় ক্রিকেটারদের নিরবতা নিয়ে আগের দিন সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয়। প্রসঙ্গটি আসে তাদের আগের কার্যক্রমের কারণে। গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাকিবের নাম আসার পর জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই ফেসবুকে স্ট্যাটাস দেন। 

জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারও সাকিবের পক্ষে সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন। বেশিরভাগ ক্রিকেটারই মামলায় সাকিবের নাম থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকের দাবি ছিল, সাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু সাকিবের দেশে ফিরে শেষ টেস্ট খেলতে না পারার ব্যাপারে সব ক্রিকেটার নিশ্চুপ অবস্থানে।

ব্যক্তিগত জায়গা থেকে প্রতিক্রিয়া বা প্রতিবাদ না জানালেও সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সংবাদ কথা বলেছেন শান্ত। তিনি জানান, সাকিবের দেশে ফিরতে না পারার ব্যাপারটি দুর্ভাগ্যজনক। বাংলাদেশ অধিনায়ক এটাও মনে করালেন শেষ টেস্ট খেলেননি মানে অবসর নেননি সাকিব। ভবিষ্যতে তাকে দেশ থেকে বিদায় দিতে পারবেন বলেও আশাবাদী শান্ত। 

মামলার ঘটনায় প্রতিবাদ জানালেও এবার কেন নিরব, এমন প্রশ্নের উত্তরে শুরুতে ক্রিকেটে মনোযোগী হওয়ার কথা জানান তিনি। শান্ত বলেন, 'এ রকম কোনো কিছুই না (ভয়-শঙ্কা কাজ করেনি)। আমি যেটা বললাম, আগামীকাল একটা টেস্ট ম্যাচ শুরু হবে। হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতেন, খুব ভালো হতো। তবে ফোকাসটা পরবর্তীতে ওই জায়গায় আনা হয়েছে যে, কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।'

'ওইটা আসলে যতো কথা বলব এখান থেকে… কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি, কেন উনি আসতে পারছেন না। আর এখন বর্তমান সময়ে যে রকম অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন আমিও একটা করে স্ট্যাটাস দেব।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক। 

ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট। নিরাপত্তাজনিত কারণে শুরুতে তার দেশের মাটিতে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে যায়। সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। বাঁহাতি অলরাউন্ডারকে দলে নেওয়ার খবরে বাড়ে উত্তেজনা। 

মিরপুর স্টেডিয়ামের দেয়ালে বিরুদ্ধ বার্তা লেখাসহ তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে বিসিবিতে স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীরা। পরের দিন থেকে আন্দোলন শুরু করে সাকিবভক্তরাও। এমন উত্তপ্ত অবস্থার মাঝেই কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / সাকিব আল হাসান / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net