Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
হতাশার সফর শেষে রাতে দেশে ফিরছে পুরুষ ও নারী দল

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2024, 08:15 pm
Last modified: 14 October, 2024, 02:26 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

হতাশার সফর শেষে রাতে দেশে ফিরছে পুরুষ ও নারী দল

নারী দল অবশ্য পারফরম্যান্সে কিছুটা এগিয়ে। একেবারে খালি হাতে দেশে ফিরছেন না নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, ফাহিমা খাতুনরা। আয়োজক হিসেবে প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে।
টিবিএস রিপোর্ট
13 October, 2024, 08:15 pm
Last modified: 14 October, 2024, 02:26 pm

চরম হতাশার সফর শেষে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। ভারত সফরে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা পুরুষ দল রাত সাড়ে ১০টায় ঢাকা এসে পৌঁছাবে। সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া বাংলাদেশ নারী দল ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে। 

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে তাদেরকে ২-০ ব্যবধানে হারিয়ে দেশে ফেরে পুরুষ দল। আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই ভারত সফরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ভিন্ন বাস্তবতার কথা জানা থাকলেও ভারতে দারুণ কিছু করার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার ধারে কাছেও পারফরম্যান্স করতে পারেনি সফরকারীরা। 

পুরো সফরজুড়ে দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়েও বলার মতো তেমন সাফল্য মেলেনি। প্রথম টেস্টে ২৮০ রানের ব্যবধানে হার মানা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দুই দিনেরও কম সময়ে হেরে যায়। টি-টোয়েন্টিতে সিরিজেও ছিল একই হাল। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় বড় বড় হারে টেস্টের পর তিন ম্যাচের এই সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। 

নারী দল অবশ্য পারফরম্যান্সে কিছুটা এগিয়ে। একেবারে খালি হাতে দেশে ফিরছেন না নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, ফাহিমা খাতুনরা। আয়োজক হিসেবে প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। ওই জয়টি ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় জয়, যা আসে ১০ বছর পর। 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি এতোটুকুই। যদিও দেশ ছাড়ার আগে সেমি-ফাইনাল খেলার স্বপ্নের কথা জানান অধিনায়ক জ্যোতি। কিন্তু জয়ে শুরু করলেও পরের ম্যাচগুলো বিবর্ণ থেকে যান তারা। গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / জাতীয় নারী ক্রিকেট দল / জাতীয় নারী দল / বাংলাদেশ নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net