Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
এক ফোঁটাও আক্ষেপ নেই মাহমুদউল্লাহর

খেলা

টিবিএস রিপোর্ট
08 October, 2024, 09:40 pm
Last modified: 08 October, 2024, 09:48 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

এক ফোঁটাও আক্ষেপ নেই মাহমুদউল্লাহর

২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক মাহমুদউল্লাহর, দীর্ঘ ১৭ বছরে দেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১৩৯টি ম্যাচ। ২ হাজার ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে তিনি। লম্বা সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া।
টিবিএস রিপোর্ট
08 October, 2024, 09:40 pm
Last modified: 08 October, 2024, 09:48 pm

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন। নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যাতেও সবার উপরে অবস্থান। ব্যাটে-বলে অবদান রেখেছেন, দেশের জয়ে হয়েছেন নায়কও। দীর্ঘ ক্যারিয়ারে অপূর্ণতা থাকলেও সাফল্যের দিকে তাকিয়ে হাসিমুখেই বিদায়ের ঘোষণাটা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন, এক ফোঁটাও আক্ষেপ নেই তার।

২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। অনেকটা অভিমানেই দীর্ঘতম ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর কঠিন সময় গেছে তার। টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান, বাদ পড়েন দল থেকে। বিশ্রাম বলা হলেও সেটা ছিল দীর্ঘ 'ছুটি।' মাহমুদউল্লাহ এটাকে বাদ হিসেবেই ধরে নিয়েছিলেন। খেই না হারিয়ে নিজেকে প্রস্তুত করেছেন, প্রমাণ করেছেন পারফরম্যান্সে। 

ক্রিকেট যুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রেরণাদায়ী গল্প লিখে বাংলাদেশ দলে ফিরে আসেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলেন সব ম্যাচ। যদিও দলের মতো মাহমুদউল্লাহও পারফরম্যান্সে থেকে যান অনুজ্জ্বল। এর কয়েক মাস পরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলার মিশনে তার ওপর ভরসা রাখে দল, আর এটাকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিলেন তিনি। 

দেশ থেকেই ঠিক করে যান ভারতে খেলবেন নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ। সেই মোতাবেক আজ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ১২ অক্টোবর দিল্লিতে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে এই ফরম্যাটে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে মাহমুদউল্লাহ বললেন, 'আমার আক্ষেপ নেই, এক ফোটাও আক্ষেপ নেই।'

২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক তার, দীর্ঘ ১৭ বছরে দেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১৩৯টি ম্যাচ। ২ হাজার ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে মাহমুদউল্লাহ। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া, 'বাংলাদেশের জন্য এতোগুলো বছর খেলা, এটা আমার জন্য বিশাল একটা বিষয়। ২০০৭ সালে শুরু করে এতোদিন পর্যন্ত আমি যতোদূর এসেছি, জানি না কতটুকু সফল হয়েছি। কিন্তু সত্যি বলতে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি খুশি।' 

ক্যারিয়ারের 'হাইলাইটেড' মুহূর্ত ও দেশের মাটি থেকে বিদায় নেওয়ার প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, '২০১৬ বিশ্বকাপে বেঙ্গালুরুর ম্যাচটা (ভারতের বিপক্ষে ১ রানের হার) আমার ক্যারিয়ারের সবচেয়ে হাইলাইটেড মুহূর্ত। একই সঙ্গে সেটা আমার শিক্ষণীয় মুহূর্তও। তবে ক্যারিয়ারের সেরা মুহূর্তের কথা বলবো ২০১৮'র নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে আমার ব্যাটে জেতানো ম্যাচ।'
 
'আমি এ রকমটা মনে করছি না। এখন যদি আমি মনে করি বাংলাদেশ থেকে অবসর নেব, তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। আর এটা ঠিকও হবে না হয়তো। তাই আমি মনে করছি এখনই সেরা সময় অবসর ঘোষণার জন্য।' ভারতের মাটিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে যাওয়া মাহমুদউল্লাহ টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন জিম্বাবুয়ে সফরে।  

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / অবসর / টি-টোয়েন্টি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net