Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
দেশ থেকে সাকিবের অবসরের ‘খুব ভালো সম্ভাবনা আছে’

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2024, 08:20 pm
Last modified: 08 October, 2024, 02:59 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দেশ থেকে সাকিবের অবসরের ‘খুব ভালো সম্ভাবনা আছে’

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। এরপর আর দেশে ফেরেননি সাকিব, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে খেলেছেন লাল-সবুজ জার্সিতে।
টিবিএস রিপোর্ট
07 October, 2024, 08:20 pm
Last modified: 08 October, 2024, 02:59 pm

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে টেস্ট থেকে বিদায় নিতে চান সাকিব আল হাসান। এর জন্য দেশে ফিরতে নিরাপত্তা নিশ্চয়তার কথা জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিরাপত্তার আলোচনায় তার দেশ থেকে অবসর নেওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, তবে তা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ঘরের মাঠ থেকেই সাকিবের অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। 

পরিচালকদের বোর্ড সভা শেষে সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এটা জানান বিসিবি সভাপতি। দেশ থেকে সাকিবের টেস্ট অবসরের বিষয়ে তিনি বলেন, 'সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার।' বর্তমানে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল লিগ টি-টেনে খেলায় ব্যস্ত থাকা সাকিব ভারত সফরে পুনে টেস্টের আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। 

টি-টোয়েন্টি অধ্যায়ের ইতি টেনে ফেলার কথা জানালেও মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানান সাকিব, ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। বিদায়ী টেস্ট খেলতে নিরাপত্তা নিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি। সেদিনই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না তারা, এককভাবে কাউকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই। 

কদিন পরে বিষয়টি নিয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিপরীতে তার নিরাপত্তা নিশ্চয়তা চাওয়ার ব্যাপারটি অবান্তর। ক্রীড়া উপদেষ্টার মতে, ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেওয়া 'সম্ভব নয়'। যদিও কদিন পর বক্তব্য পাল্টে সাকিবকে দেশের মাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানান আসিফ মাহমুদ। 

খেলা অবস্থাতেই রাজনীতিতে নাম লেখান সাকিব। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন তিনি। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পততের কিছুদিন পর হত্যা মামলায় আসামী করা হয় সাকিবকে। দেশে ফিরতে এটাই মূলত প্রধান বাধা তার, এ কারণে নিরাপত্তা নিশ্চয়তা চান দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। দেশে ফিরে নিরাপদে থাকাসহ নির্বিঘ্নে দেশ ছাড়ার বিষয়েও নিশ্চয়তা চেয়েছিলেন সাকিব। 

নিরাপত্তার ব্যাপারে সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে, আগে এমন জানালেও বিসিবি সভাপতির কণ্ঠে পরিবর্তনের সুর। সহায়তার আশ্বাস দিয়ে ফারুক আহমেদ আজ বলেছেন, 'লিগ্যাল প্রসিডিউর তো আমি বলতে পারব না। আমি তো ছোট মানুষ, একজন বোর্ড সভাপতি। আমার কথা হচ্ছে, সাকিবের ব্যাপারটি পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে।'

'আগেও বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতোটুকু ক্ষমতা… যেমন স্টেডিয়ামের ভেতরে সে ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন মাঠে যাবে, এসব দায়িত্ব নেওয়াটা তো আমার জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।' বলেন তিনি। 

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান দেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার, খেলেন মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। পরে কানাডাতে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক হিসেবে খেলেন গ্লোবাল টি-টোয়েন্টি। এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেন। এই সিরিজের পর ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলে ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন সাকিব। টেস্ট সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে যান তিনি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিসিবি সভাপতি / ফারুক আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net