Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
৫৫ রানে ৮ উইকেট হারিয়ে ভারতকে ছোট লক্ষ্য দিলো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
01 October, 2024, 01:15 pm
Last modified: 01 October, 2024, 01:35 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

৫৫ রানে ৮ উইকেট হারিয়ে ভারতকে ছোট লক্ষ্য দিলো বাংলাদেশ

ভারতের প্রথম ইনিংসের দিকে তাকালে স্বাগতিকদের জন্য এই লক্ষ্য মামুলিই মনে হবে যে কারও কাছে। ঝড়ো ব্যাটিংয়ে ৩৪.৪ ওভারে ২৮২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।
টিবিএস রিপোর্ট
01 October, 2024, 01:15 pm
Last modified: 01 October, 2024, 01:35 pm

কানপুর টেস্টের বাকি একদিন, চতুর্থ দিন শেষে এই ভাবনা থেকে খুব বেশি কিছু করতে হতো না বাংলাদেশকে। ২ উইকেট হারালেও বাকি ৮ উইকেট নিয়ে দিনের বেশিরভাগ সময় ব্যাটিং করলেই বাঁচানো সম্ভব ছিল ম্যাচটি। ড্রয়ের সান্ত্বনা নিয়ে ছাড়া যেতো মাঠ। কিন্তু শেষ দিনে উইকেট বিলিয়ে আসার প্রতিযোগিতায় নামলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাতে ফল যা হওয়ার, তাই হতে যাচ্ছে। 

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে কেবল হতাশার গল্পই লিখলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়লেও মুমিনুল হকের সেঞ্চুরিতে তবু অনেকটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়। দ্বিতীয় ইনিংসে সেটাও হলো না, দায়িত্বহীনতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান। 

দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪৭ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। নাজুমল হোসেন শান্তর দল ভারতকে দিয়েছে ৯৫ রানের লক্ষ্য। এই রান তোলার জন্য পুরো দুটি সেশন পাচ্ছে স্বাগতিকরা। তাদের প্রথম ইনিংসের দিকে তাকালে এই রান মামুলিই মনে হওয়ার কথা। ঝড়ো ব্যাটিংয়ে ৩৪.৪ ওভারে ২৮২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত, এই ইনিংসে ৫২ রানের লিড পায় তারা।   

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে আরও করুণ দশাই হলো বাংলাদেশের। আসা-যাওয়ার মিছিলে যোগ দেওয়া সফরকারী দলের ব্যাটসম্যানদের মধ্যে কেউ-ই সেভাবে ব্যাট চালাতে পারলেন না। হাফ সেঞ্চুরি করা সাদমান ইসলাম অনিকের পর মুশফিকুর রহিম কিছুটা লড়লেও তা যথেষ্ট হয়নি দলের জন্য। তাই হারের শঙ্কা নিয়েই যেতে হলো মধ্যাহ্ন বিরতিতে।

বোলারদের নিয়ে চেষ্টা করা মুশফিক অবশ্য শেষ পর্যন্ত চরম হতাশ করেছেন। খালেদ আহমেদকে নিয়ে লড়াই করে যাওয়া ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান বেশিরভাগ সময়ে স্ট্রাইকে থাকতে চেয়েছেন, ওভারের শেষ বলে নিয়েছেন এক রান। সেই তিনিই ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ বলে তুলে মারতে গিয়ে বোল্ড হন মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে। বিরতিতে যাওয়ার আগে শেষ বলে নিজের উইকেটটি বিলিয়ে দেন মুশফিক। 

৬৩ বলে ৭টি চারে ৩৭ রান করেন তিনি। এর আগে উল্লেখ করার মতো রান করেন সাদমান, বাঁহাতি এই ওপেনার ১০১ বলে ১০টি চারে ৫০ রান করেন। ২৬ রানে ২ উইকেট নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ কিছুক্ষণের মধ্যেই মুমিনুল হককে হারায়। আগের ইনিংসে অনেকগুলো সুইপ শট খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান আজ একই শটে লেগ স্লিপে ধরা পড়েন, ২ রান করে ফেরেন তিনি। 

দলের দুঃসময়ে দায়িত্বহীনতার পরিচয় দেন অধিনায়ক শান্তও। বলের লাইন-লেংথ না দেখে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন ১৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। এর আগে সাদমান-শান্তর জুটি থেকে আসে ৫৫ রান। ৯১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে যে উইকেট বৃষ্টি শুরু হয়, তা আর থামেনি। ৯১ রানে ৪ উইকেট থেকে ৯৪ রানে ৭ উইকেট হারায় তারা। অল্প সময়ের ব্যবধানে ফিরে যান সাদমান, লিটন কুমার দাস ও সাকিব আল হাসান। 

লিটন ১ রান করেন, সাকিব রানের খাতা খুলতে পারেননি। বোলার রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মুশফিকের সঙ্গে যোগ দেওয়া মেহেদী হাসান মিরাজ ৯ রান করে থামেন। ভারতের তিন বোলার বুমরাহ, অশ্বিন ও জাদেজা মিলেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন। এ তিন জনই ৩টি করে উইকেট নেন। বাকি উইকেটটি পান পেসার আকাশ দীপ।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / বাংলাদেশের ভারত সফর / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net