Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
১৪ মাস পর টি-টোয়েন্টি দলে মিরাজ, ডাক পেলেন ইমন-রকিবুলরা

খেলা

টিবিএস রিপোর্ট
29 September, 2024, 08:05 pm
Last modified: 30 September, 2024, 01:38 pm

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

১৪ মাস পর টি-টোয়েন্টি দলে মিরাজ, ডাক পেলেন ইমন-রকিবুলরা

এই সিরিজ দিয়ে তিন মাসেরও বেশি সময় পর বাংলাদেশ দলে ফিরছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ গত জুনে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন তিনি।
টিবিএস রিপোর্ট
29 September, 2024, 08:05 pm
Last modified: 30 September, 2024, 01:38 pm

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ, যা শেষ হবে দুদিন পর। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এই সিরিজের জন্য রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

১৫ সদস্যের তারুণ্য নির্ভর এই দলে জায়গা হয়েছে মেহেদী হাসান মিরাজের। ডানহাতি এই অলরাউন্ডার ১৪ মাস পরে সংক্ষিপ্ততম ফরম্যাটের দলে ডাক পেলেন। সর্বশেষ গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেন বাকি দুই ফরম্যাটের এই নিয়মিত সদস্য। 

মিরাজের ডাক পাওয়ার সিরিজে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে বাঁহাতি তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের। সর্বশেষ গত বছরের অক্টোবরে এশিয়ান গেমসে এই ফরম্যাটে খেলেন তিনি। ইমনের মতো সর্বশেষ ওই টুর্নামেন্ট খেলা রকিবুল হাসানও দলে আছেন। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ছিলেন বাঁহাতি এই স্পিনার, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। 

এই সিরিজ দিয়ে তিন মাসেরও বেশি সময় পর বাংলাদেশ দলে ফিরছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ গত জুনে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন বাঁহাতি এই পেসার। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা আগেই টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। কদিন আগে সাকিব আল হাসান জানিয়েছেন, বিশ্বকাপে এই ফরম্যাটে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। 

বাংলাদেশের ক্রিকেটে প্রচলিত 'পঞ্চপাণ্ডব' থেকে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ এই সিরিজের দলে আছেন। মুস্তাফিজ ছাড়া দলের বাকি তিন পেসার হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের ম্যাচ ৯ অক্টোবর, দিল্লিতে। সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে, ১২ অক্টোবর।  

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি  হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রকিবুল হাসান।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ভারত সফর / টি-টোয়েন্টি স্কোয়াড / মেহেদী হাসান মিরাজ / পারভেজ হোসেন ইমন / রকিবুল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net