Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
একটি বলও মাঠে গড়ালো না, দ্বিতীয় দিন বৃষ্টির পেটে

খেলা

টিবিএস রিপোর্ট
28 September, 2024, 03:35 pm
Last modified: 29 September, 2024, 01:49 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

একটি বলও মাঠে গড়ালো না, দ্বিতীয় দিন বৃষ্টির পেটে

দুই দলের ক্রিকেটাররা মাঠে গিয়ে গা গরম করার সুযোগও পাননি। এ কারণে তারা বেশি সময় থাকেননি মাঠে। দিনের খেলা পত্যিক্ত ঘোষণার বেশ আগেই হোটেলে ফিরে যায় দুই দল।
টিবিএস রিপোর্ট
28 September, 2024, 03:35 pm
Last modified: 29 September, 2024, 01:49 pm

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টির দাপট চলছেই। বৃষ্টির কারণে অনেক সময় বাকি থাকতেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়, এদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় দিনে সেটাও সম্ভব হলো না, এদিন খেলাই শুরু করা যায়নি। একটি বলও মাঠে গড়ায়নি আজ, লম্বা অপেক্ষার পর দুপুরের দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এই টেস্টের শুরু থেকেই বাগড়া দিয়ে যাচ্ছে বৈরী আবহাওয়া। আগের রাতে টানা বৃষ্টির কারণে শুক্রবার ম্যাচটি মাঠে গড়ায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। পরেও ছিল বৃষ্টির হানা, যে কারণে দফায় দফায় খেলা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে দিনের বাকি অংশের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের শুরুটাও হয় অপেক্ষায় অপেক্ষায়, কিন্তু এই অপেক্ষা আজ ফুরালো না বাংলাদেশ ও ভারতের। 

ম্যাচ শুরুর আগের মতো কালও রাতভর বৃষ্টি হয়েছে কানপুরে। তাই আজ সকালে বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে খেলা শুরু করা যায়নি। অপেক্ষা করতে করতে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এভাবে কয়েক দফায় বৃষ্টি নামার পর আড়াইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলের ক্রিকেটাররা মাঠে গিয়ে গা গরম করার সুযোগও পাননি। এ কারণে তারা বেশি সময় থাকেননি মাঠে। বাংলাদেশ সময় ১১টার দিকে হোটেলে ফিরে যায় দুই দল। 

প্রথম দিন ৩৫ ওভার খেলা হয়। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার আগে ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এরও আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ ও সাদমান ইসলাম অনিক ২৪ রান করেন। ২৪ বল খেলা জাকির হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ভারতের পেসার আকাশ দীপ ২টি, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় কোনো লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ, চতুর্থ দিন লাঞ্চের আগেই তারা হার মেনে নেয়। দুই ইনিংস মিলিয়ে ৩৮৩ রান করা নাজমুল হোসেন শান্তর দল ম্যাচ হারে ২৮০ রানের বড় ব্যবধানে। বাংলাদেশের দুই ইনিংসে কেবল একটি হাফ সেঞ্চুরি ছিল, করেন শান্ত।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / বাংলাদেশ ক্রিকেট দল / ভারত ক্রিকেট দল / বাংলাদেশের ভারত সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net