Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি, অবনতি লিটন-মুশফিকের

খেলা

টিবিএস ডেস্ক
25 September, 2024, 06:10 pm
Last modified: 25 September, 2024, 06:13 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি, অবনতি লিটন-মুশফিকের

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদেরও। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
টিবিএস ডেস্ক
25 September, 2024, 06:10 pm
Last modified: 25 September, 2024, 06:13 pm

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ভালো যায়নি বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় ২৮০ রানের বড় ব্যবধানে চেন্নাই টেস্ট হারে সফরকারীরা। এর মাঝেও ব্যাটে-বলে অবদান রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে, দুজনেরই উন্নতি হয়েছে। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। শান্ত ছাড়াও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের।

প্রথম ইনিংসে ২০ রানে আউট হওয়া শান্ত দ্বিতীয় ইনিংসে অনেকটা একাই লড়েন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৮২ রানের ইনিংস খেলেন। দুই ইনিংস মিলিয়ে ১০২ রান করা বাংলাদেশ অধিনায়ক ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন সাকিব। 

এ দুজনের উন্নতি হলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন লিটন। ৬ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে মুশফিক ও ১১ ধাপ পিছিয়ে ৫৮তম স্থানে আছেন মুমিনুল। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া হাসান ভারতের বিপক্ষে প্রথম ইনিংসেও নেন ৫ উইকেট। দারুণ ধারাবাহিক এই সাফল্যে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার, ৪৪তম স্থানে আছেন তিনি। 

চেন্নাই টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট নেওয়া তাসকিনের উন্নতি হয়েছে ৮ ধাপ। ক্যারিয়ার সেরা ৩০৮ রেটিয় পয়েন্ট নিয়েন ৬৩তম স্থানে আছেন অভিজ্ঞ এই পেসার। তরুণ গতি তারকা নাহিদ এক ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন। 

দুই স্পিনার সাকিব ও মিরাজের অবনতি হয়েছে। ৬ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন সাকিব। মিরাজ পিছিয়েন এক ধাপ, ২২ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। একাদশে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে আছেন। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / হাসান মাহমুদ / টেস্ট র‌্যাঙ্কিং / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net