Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হাসানের ৫ উইকেট, বাংলাদেশের লক্ষ্য ১৮৫ 

খেলা

টিবিএস রিপোর্ট
02 September, 2024, 03:30 pm
Last modified: 02 September, 2024, 07:07 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

হাসানের ৫ উইকেট, বাংলাদেশের লক্ষ্য ১৮৫ 

বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। তবে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি পেসার তিনি।
টিবিএস রিপোর্ট
02 September, 2024, 03:30 pm
Last modified: 02 September, 2024, 07:07 pm

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের শাসনই জারি আছে। প্রথম ইনিংসে স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের ইতিহাসগড়া জুটিতে প্রায় সমানে সমান লড়াই করে বাংলাদেশ, ব্যবধান থাকে ১২ রানের। এরপর নাহিদ রানা, হাসান মাহমুদরা দুর্বার বোলিং করে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অল্প রানেই আটকালেন, তাতে লক্ষ্যও থাকলো নাগালে। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পেসারদের তোপের মুখে ১৭২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৫ রান। পাকিস্তানের ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা কেবল চল্লিশোর্ধ ইনিংস খেলেন। বাকিদের কেউ ৩০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ করে ২৬২ রান। 

পাকিস্তানের সবগুলো উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। আগের দিন ২ উইকেট নেওয়া হাসান আজ পাকিস্তানের তিনজন ব্যাটসম্যানকে ফেরান। ৪৩ রানে তার শিকার ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা ও প্রথম। বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে এবং তাদের মাটিতে যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট নিলেন তিনি। আগুনে বোলিং করা নাহিদ নেন ৪ উইকেট, যা তার ছোট্ট তিন টেস্টের ক্যারিয়ারের সেরা। বাকি উইকেটটি নেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।  

১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান ২ উইকেটে ৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শুরু করে। চতুর্থ দিন অবশ্য ভালো শুরুর ইঙ্গিত মেলে পাকিস্তানের ব্যাটিংয়ে। অবশ্য সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ জুটি বড় করতে পারেননি, ৩৬ রান যোগ করেন তারা। ২০ রান করা সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন।  এরপর শুরু হয় নাহিদের তোপ। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি এই পেসার আগুনে বোলিং শুরু করেন। 

গতির ঝড় তুলে পাকিস্তানের ব্যাটসম্যানদের দিশেহারা করে তোলেন ২১ বছর বয়সী এই বোলার। ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। তিনজনকেই গতির দাপটে পরাস্ত করেন তিনি, পাকিস্তানের তিন ব্যাটসম্যানই উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন। ২৮ রান করা শান মাসুদ ধরা পড়েন লিটন কুমার দাসের হাতে। এরপর দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে ফেরান নাহিদ। 

পরের বলে রিজওয়ানও ফিরতে পারতেন। কিন্তু পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান স্লিপে ক্যাচ দিলেও নিতে পারেননি সাদমান ইসলাম অনিক। কিছুক্ষণ পরই সৌদ শাকিলকে ফিরিয়ে সহজ উইকেট না পাওয়ার হতাশা কিছুটা লাঘব করেন নাহিদ। তাসকিন ও নাহিদের তোপের মুখে ৮১ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। এখান থেকে হাল ধরে জুটি গড়ে তোলেন রিজওয়ান ও সালমান। 

খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে সপ্তম উইকেটে ভালোই লড়েন এ দুজন, সপ্তম উইকেটে যোগ করেন ৫৫ রান। এই জুটি ভাঙাসহ একই ওভারে ২টি উইকেট তুলে নেন হাসান। রিজওয়ান ৭৩ বলে ৫টি চারে ৪৩ রান করেন। হাসানের আরেক শিকার মোহাম্মদ আলী। কিছুক্ষণ পর আবরার আহমেদকে ফিরিয়ে পাকিস্তানের নবম উইকেট ভাঙেন নাহিদ। মীর হামজাকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ভালো বেগ দেন সালমান, শেষ পর্যন্ত ৭১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৪৭ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।  শেষ উইকেটে হামজার সঙ্গে ২৭ রানের জুটি গড়েন তিনি। 

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের পাকিস্তান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net