Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বিসিবির নতুনদের সঙ্গে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

খেলা

টিবিএস রিপোর্ট
29 August, 2024, 05:20 pm
Last modified: 29 August, 2024, 05:22 pm

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

বিসিবির নতুনদের সঙ্গে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

বিসিবিতে পরিবর্তনটা বুঝতে পারছেন চান্দিকা হাথুরুসিংহে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নির্ধারণে বিসিবির নেতৃত্বে আসা নতুনদের সঙ্গে কথা বলার অপেক্ষায় লঙ্কান এই কোচ।  
টিবিএস রিপোর্ট
29 August, 2024, 05:20 pm
Last modified: 29 August, 2024, 05:22 pm

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ ইঙ্গিত দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলে জাতীয় দলের প্রধান কোচের পদে হাথুরুসিংহেকে রাখবেন না। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, তাকে কোচ হিসেবে রাখার কারণ দেখেন না তিনি। বিসিবি সভাপতি হওয়ার পরও বক্তব্য বদলায়নি তার, জানান কোচের ব্যাপারে একই অবস্থান আছে তার। 

বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও সভাপতির বক্তব্য হয়তো পাকিস্তান সফরে থাকা হাথুরুসিংহে পর্যন্তও পৌঁছেছে। এবার তাকেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলো। জবাবে তিনি জানান, পরিবর্তনটা বুঝতে পারছেন তিনি। তবে নিজের ভবিষ্যৎ নির্ধারণে বিসিবির নেতৃত্বে আসা নতুনদের সঙ্গে কথা বলার অপেক্ষায় তিনি।     

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটিই হতে পারে বাংলাদেশ দলে হাথুরুসিংহের শেষ অধ্যায়। দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রসঙ্গে টেনে প্রশ্ন করার পর তিনি বললেন, 'আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি (বাংলাদেশে গিয়ে) তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।'

হাথুরুসিংহের তত্ত্বাবধানেই টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। দল সাফল্যের ছোঁয়ায় থাকলেও বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের আগামী অন্ধকারাচ্ছন্ন। এমন সময়ের অনুভূতি ও সম্ভাব্য শেষ সিরিজ হিসেবে বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন, 'আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একইরকম মনোযোগ রেখেছি।'

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলবে জানিয়ে হাথুরুসিংহে বলেন, 'আমরা সব সময় আক্রমণাত্মক পরিকল্পনাতেই যাব। কন্ডিশনের ওপর অনেক সময় পরিকল্পনায় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি।'

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ ক্রিকেট দল / কোচ / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net