Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পরিবারের নিরাপত্তা হুমকিতে ছেলেবেলার ক্লাবে ফিরছেন না দি মারিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 06:10 pm
Last modified: 31 July, 2024, 06:49 pm

Related News

  • নিরাপত্তা ঝুঁকিতে জামায়াত আমির, গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
  • শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ঝুঁকি দেখছে গোয়েন্দা সংস্থা 
  • নিরাপত্তা ঝুঁকিতে রাতের জৌলুস হারিয়ে এখন প্রায় জনশূন্য ৩০০ ফিট

পরিবারের নিরাপত্তা হুমকিতে ছেলেবেলার ক্লাবে ফিরছেন না দি মারিয়া

সম্প্রতি কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন দি মারিয়া। নিজের শহরের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন এই উইঙ্গার। কিন্তু কিছুদিন আগে দুর্বৃত্তরা হুমকি দেয়, যদি দি মারিয়া রোসারিও সেন্ট্রালের হয়ে খেলতে আসেন তাহলে তার পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
টিবিএস রিপোর্ট
31 July, 2024, 06:10 pm
Last modified: 31 July, 2024, 06:49 pm

শেষ পর্যন্ত হুমকিতে বেশ ভয়ই পেলেন আনহেল দি মারিয়া। নিজের ছেলেবেলার ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু তা আর হচ্ছে না। ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন বিশ্বকাপজয়ী তারকা।উইঙ্গার। 

সম্প্রতি কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন দি মারিয়া। নিজের শহরের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন এই উইঙ্গার। কিন্তু কিছুদিন আগে দুর্বৃত্তরা হুমকি দেয়, যদি দি মারিয়া রোসারিও সেন্ট্রালের হয়ে খেলতে আসেন তাহলে তার পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। 

এরপরই রোসারিওতে না ফেরার সিদ্ধান্ত নেন দি মারিয়া। গত মার্চেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রোসারিওভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দি মারিয়া বলেছেন, 'আমার পিতা-মাতার প্রতিবেশীর কাছে একটি হুমকি দিয়ে বার্তা এসেছে। আমার বোনের কাছেও এমন একটি বার্তা এসেছে। তবে তারা এতটাই ভয় পেয়েছে যে এসব কাউকে বলেনি।'

উল্লেখ্য, কিছুদিন আগে নিজের শহর রোজারিওর কিছু দুর্বৃত্ত দি মারিয়াকে এই হুমকি দিয়েছেন। এর আগে লিওনেল মেসিকেও হত্যার হুমকি দিয়েছিলেন রোজারিওর একটি সন্ত্রাসী গোষ্ঠী। শুধু তাই নয়, মেসির স্ত্রী আন্তোনেল্লার পরিবারের মালিকানাধীন একটি দোকানে গুলি হামলাও চালিয়েছিল একটি দল। 

মূলত রোজারিওতে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করার কারণেই এই হুমকি দেওয়া হয়েছে দি মারিয়াকে। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা দি মারিয়া জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। ওই ঘোষণার পরই হুমকি পান এই আর্জেন্টাইন তারকা। 

দি মারিয়ার রোজারিওর বাসার সামনে একটি গাড়ি থেকে কাগজে লেখা বার্তা ছুঁড়ে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। সেই বার্তায় দি মারিয়ার পরিবারের উদ্দেশ্য লেখা ছিল, 'আনহেলকে বলো সে যেন রোজারিওতে না ফেরে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও (রোজারিওর গভর্নর) তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগজে লেখা বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলি।'

Related Topics

টপ নিউজ

আনহেল দি মারিয়া / নিরাপত্তা ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নিরাপত্তা ঝুঁকিতে জামায়াত আমির, গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
  • শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ঝুঁকি দেখছে গোয়েন্দা সংস্থা 
  • নিরাপত্তা ঝুঁকিতে রাতের জৌলুস হারিয়ে এখন প্রায় জনশূন্য ৩০০ ফিট

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net