Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য সাড়ে ৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
25 June, 2024, 07:00 pm
Last modified: 29 June, 2024, 01:30 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য সাড়ে ৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ব্যাটসম্যানদের রান করতে না পারা, খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারা, সেমি-ফাইনালে ওঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা; এমন সব বিষয়ের পাশাপাশি আরও হতাশা আছে বাংলাদেশের। এরপরও অবশ্য আইসিসি থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন শান্তরা।
টিবিএস রিপোর্ট
25 June, 2024, 07:00 pm
Last modified: 29 June, 2024, 01:30 pm

জয়, হার, জয়, জয়, হার, হার, হার; চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের চিত্র এটা। গ্রুপ ও সুপার এইট পর্ব মিলিয়ে সাত ম্যাচে তিন জয়। ফল বিবেচনায় একেবারে খারাপ নয়। কিন্তু ফল সব সময় আসল চিত্রের কথা বলে না। বাংলাদেশ দলের ক্ষেত্রে তাই। তিনটি ম্যাচ জিতলেও দলগতভাবে খুবই গড়পড়তা মানের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। 

বোলিং আশানুরূপ হলেও ব্যাটিংয়ে দুর্দশা লেগেই ছিল নাজমুল হোসেন শান্তর দলের। হাতেগোণা দুই-একজন ব্যাটসম্যান ছাড়া বেশিরভাগই ছিলেন রানখরায়। সর্বশেষ ব্যর্থতার প্রমাণ, আফগানিস্তানের বিপক্ষে ১৯ ওভারে ১১৪ রানও করতে না পারা। বৃষ্টি আইনে ম্যাচটি ৮ রানে হারে বাংলাদেশ, এই হার দিয়ে শেষ হয় তাদের বিশ্বকাপ মিশন।

ব্যাটসম্যানদের রান করতে না পারা, খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারা, সেমি-ফাইনালে ওঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা; এমন সব বিষয়ের পাশাপাশি আরও হতাশা আছে বাংলাদেশের। এরপরও অবশ্য আইসিসি থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। সুপার এইট খেলা দলটি সাড়ে পাঁচ কোটিরও বেশি টাকা পাচ্ছে। 

আইসিসি এবার প্রাইজমানি দ্বিগুণ করেছে, সব দলেরই অর্থ পুরস্কার বেড়েছে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। বাংলাদেশও এই অর্থ পাচ্ছে, সঙ্গে প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩১ হাজার ১৫৪ ডলার। বাংলাদেশ ম্যাচ জিতেছে তিনটি, এখান পাবে ৯৩ হাজার ৪৬২ ডলার। বাংলাদেশের মোট অর্থ পুরস্কার ৪ লাখ ৭৫ হাজার  ৬৫৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৫৫ লাখ ৯১ হাজারের বেশি।

এবারের মোট প্রাইজমানি ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। মোটা অঙ্কের প্রাইজমানি থেকে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। যা যেকোনো সময়ের চেয়ে বেশি। গত দুই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৬ লাখ ডলার করে। রানার্স আপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার। সেমি-ফাইনাল খেলতে পারলেও মিলবে বড় অঙ্কের অর্থ পুরস্কার। সেমি থেকে বাদ পড়া দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / আইসিসি / প্রাইজমানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net