Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আবারও সাকিবকে জায়গা ছেড়ে দিতে বললেন শেবাগ

খেলা

টিবিএস ডেস্ক
23 June, 2024, 01:45 am
Last modified: 23 June, 2024, 01:53 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

আবারও সাকিবকে জায়গা ছেড়ে দিতে বললেন শেবাগ

শেবাগ জানান, সাকিব কোনো কিছুর পরোয়া করেন কিনা, তা নিয়ে দ্বিধা আছে তার। ভারতীয় সাবেক এই ব্যাটসম্যান মনে করেন, এতো অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার নেই সাকিবের মাঝে।
টিবিএস ডেস্ক
23 June, 2024, 01:45 am
Last modified: 23 June, 2024, 01:53 am

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানের চরম সমালোচনা করেছিলেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের বক্তব্য ছিল, লজ্জিত হয়ে সাকিবের উচিত ছিল আরও আগেই অবসর নেওয়া। সেই ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের আউট হওয়ার ধরন নিয়েও সমালোচনা করেন শেবাগ। সুপার এইটে ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর সাবেক এই ক্রিকেটার আবারও বললেন, সাকিবের উচিত নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন বিপদে, সেই সময়ে ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব। শেবাগ মনে করেন, এতো অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার নেই সাকিবের মাঝে। একটা বল ছক্কা হয়েছে বলে সব বল ছক্কা হবে, এমন ভাবা উচিত নয়। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ আরও জানান, সাকিব কোনো কিছুর পরোয়া করেন কিনা, তা নিয়ে দ্বিধা আছে তার। 

ওই সময়ে ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শেবাগ বলেন, 'আমি এটাই বলতে যাচ্ছি। আপনার সাথে যখন একজন ব্যাটসম্যান আছে, তাকে সঙ্গ দিন, থাকেন উইকেটে। ওখানে থেকে ম্যাচ এগিয়ে নেওয়ার চেষ্টা তো করুন। ৭ বলে আপনি ১১ রান করে আউট হয়ে গেছেন।'

'আমি বুঝতে পারছি না সে এতো অভিজ্ঞ, সে সেটার ব্যবহার করছে না, নাকি কোনো কিছুর পরোয়া নেই। নাকি সে চিন্তা করেছে, অনেক বড় লক্ষ্য, একটা বলে ছক্কা মেরেছি, সব বলেই ছক্কা হবে। এমনও তো হতে পারে না। সে অভিজ্ঞতা ব্যবহার করেনি। এ কারণে আমি আগেরবারও বলেছিলাম, সাকিবের উচিত নতুন কোনো ক্রিকেটারকে তার জায়গা ছেড়ে দেওয়া।' যোগ করেন তিনি।  

ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং কোনোটাতেই ভালো করেনি বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে ভারতের আরেক সাবেক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল বলেন, 'এর কারণ, তারা আজ ভালো ক্রিকেট খেলেনি। যে সুযোগ নেওয়া উচিত ছিল, সেটা তারা নেয়নি। বীরু ভাই যেটা বললেন সাকিবকে নিয়ে, সে খারাপ শট খেলেছে। তানজিদের মতো গুগলি না বুঝতে পেরে তাওহিদ হৃদয় আউট হয়েছে।'

পার্থিব মনে করেন, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের আরও উপরে ব্যাটিং করা উচিত। তার ভাষায়, 'মাহমুদউল্লাহ অনেক নিচে ব্যাটিং করছে। আপনার কাছে যে প্রধান দুই খেলোয়াড়, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে। এর মধ্যে একজন মাহমুদউল্লাহ। সে বড় ইনিংস খেলতে পারে, ভালো স্ট্রাইট রেটে ব্যাটিং করতে পারে। সে সাত নম্বরে ব্যাটিং করে।'

'এতো বছরের অভিজ্ঞতা যখন আছে, সেটার ব্যবহার কবে করবেন। এমন ম্যাচেই আপনাকে এসব ব্যবহার করতে হবে। মাঝে তাওহিদ হৃদয়ের মতো খেলোয়াড়ের সঙ্গে অভিজ্ঞ কেউ থাকলে সে সামনে থেকে শিখে ম্যাচ শেষ করতে পারে। কিন্তু বাংলাদেশ এটা করছে না। এ কারণেই এমন অবস্থায় বারবার তারা হারছে।' বলেন তিনি।   

 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বীরেন্দর শেবাগ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net