Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
রেকর্ড গড়ে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

খেলা

টিবিএস রিপোর্ট
18 June, 2024, 11:05 am
Last modified: 18 June, 2024, 11:06 am

Related News

  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

রেকর্ড গড়ে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

এই জয়ে গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিই জিতল ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে চার ম্যাচে তিন জয় ও এক হার আফগানিস্তানের। এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে তারা। নিকোলাস পুরান গড়েছেন ব্যক্তিগত রেকর্ড।
টিবিএস রিপোর্ট
18 June, 2024, 11:05 am
Last modified: 18 June, 2024, 11:06 am

দুই দলই আগেই সুপার এইট নিশ্চিত করেছে। তাছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়াও এবার কোনো প্রভাব ফেলবে না। তাই এই ম্যাচটিকে সুপার এইট শুরুর আগের প্রস্তুতি হিসেবেই ধরে নেওয়া যায়। সেই প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ আফগানিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। 

এই জয়ে গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিই জিতল ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে চার ম্যাচে তিন জয় ও এক হার আফগানিস্তানের। এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে তারা। নিকোলাস পুরান গড়েছেন ব্যক্তিগত রেকর্ড।

সেন্ট লুসিয়ায় টসে হেরে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরানের ৯৮ রানের ইনিংসে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যা তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। ৯৮ রানের ইনিংস খেলার পথে পুরান গড়েছেন একটি রেকর্ড। ৮টি  ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এই উইকেটকিপার ব্যাটসম্যানের। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরানের ছক্কা এখন ১২৮টি। এর আগে ১২৪ ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন ক্রিস গেইল। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ৫০০ ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৫৬টি ছক্কার মালিক গেইল।

পুরানের ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি কিছু দলীয় রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতে ৯২ রান তোলে স্বাগতিকরা, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া তাদের করা ২১৮ এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। 

২১৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাকয় ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। মোতি তুলে নেন ২টি উইকেট। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অপরদিকে আফগানিস্তান খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে। 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net