Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
‘সমালোচনা অতো খারাপ কিছু নয়’- শেবাগের মন্তব্যের প্রসঙ্গে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2024, 02:50 am
Last modified: 14 June, 2024, 02:54 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘সমালোচনা অতো খারাপ কিছু নয়’- শেবাগের মন্তব্যের প্রসঙ্গে সাকিব

সমালোচনার ঝড়ের মাঝেই সাকিব ফিরলেন চেনা চেহারায়। ব্যাট হাতে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে হলেন ম্যাচসেরাও।
টিবিএস রিপোর্ট
14 June, 2024, 02:50 am
Last modified: 14 June, 2024, 02:54 am

আগে থেকেই টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের ব্যাটে রান ছিল না। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর তাকে নিয়ে চরম সমালোচনা শুরু হয়। ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ রীতিমতো সাকিবকে ধুঁয়ে দেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে তিনি বলেন, লজ্জিত হয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত সাকিবের। 

সমালোচনার ঝড়ের মাঝেই সাকিব ফিরলেন চেনা চেহারায়। ব্যাট হাতে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে হলেন ম্যাচসেরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ২৫ রানের জয়ে তার অবদান ৬৪ রানের অপরাজিত ইনিংস। ব্যাট হাতে ছন্দে ফিরলেন, নায়ক হয়ে এলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। যেখানে প্রশ্ন থাকলো শেবাগের মন্তব্য নিয়ে। উত্তরে সাকিব জানালেন, সমালোচনা এমন খারাপ কিছু নয়। তার মতে, নিজের কাজটা করতে না পারলে কথা হবেই।

১৯ ইনিংস পরে টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করেছেন সাকিব, মাঝে চলে গেছে এক বছর আট মাস। অবশেষে ফিরতে নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এমন সময়ে সমালোচনা গায়ে মাখলেন না সাকিব। শেবাগের মন্তব্যের প্রসঙ্গে তিনি বললেন, 'সমালোচনার জবাব দেওয়ার জন্য কোনো খেলোয়াড় খেলে না। দলের হয়ে অবদান রাখা তার কাজ। সে সেটা করতে পারলে অনেক কথা হবেই। আমার মনে হয় সমালোচনা অতো খারাপ কিছু নয়।'

প্রথম দুই ম্যাচের বিবর্ণ সাকিবকে নিয়ে শেবাগ বলেন, 'গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, তাকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই তার অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এতো সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।'

দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়ার বলে আউট হওয়ার ধরন নিয়েও সাকিবের চরম সমালোচনা করেন শেবাগ। তিনি বলেন, 'অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো।' নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে শেবাগ জানান, নিজে থেকেই দলে না নেওয়ার জন্য নির্বাচকদের বলেছিলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বীরেন্দর শেবাগ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net