Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিদায়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড, সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

খেলা

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 11:10 am
Last modified: 13 June, 2024, 11:13 am

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

বিদায়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড, সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রানরেট ‍ ‍+২.৫৯৬। ৪ পয়েন্ট ও ‍+ ৫.২২৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আফগানিস্তান। আফগানদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। যেকোনো একটি জিতলে আফগানরা উঠবে সুপার এইটে, বাদ পড়বে নিউজিল্যান্ড।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 11:10 am
Last modified: 13 June, 2024, 11:13 am

সুপার এইটে উঠতে হলে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে সহজ সমীকরণ ছিল নিজেদের বাকি তিন ম্যাচ জেতা। কিন্তু ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে কিউইরা চলে গেছে বিদায়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে 'সি' গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। 

৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রানরেট ‍ ‍+২.৫৯৬। ৪ পয়েন্ট ও ‍+ ৫.২২৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আফগানিস্তান। আফগানদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। যেকোনো একটি জিতলে আফগানরা উঠবে সুপার এইটে, বাদ পড়বে নিউজিল্যান্ড। 

যদি আফগানরা শেষ দুই ম্যাচ হারে ও কিউইরা বাকি দুই ম্যাচ জেতে, তখন হিসেবে চলে আসবে নেট রানরেট। কিউইদের নেট রানরেট ‍-২.৪২৫। এখানেও বেশ পিছিয়ে তারা। 

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধীরস্থির শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। তবে তাদের জুটিতে যোগ হয়েছে মাত্র ২০ রান।  দ্বিতীয় ওভারের শেষ বলে কনওয়েকে ফিরেছেন আকিল হোসেইন, তিনি ৮ বলে করেছেন ৫ রান। 

কনওয়ে আউট হওয়ার পর আক্রমণাত্মক হতে যান অ্যালেন। তবে ২৩ বলে ২৬ রান করে আউট হয়েছেন এই ডানহাতি ওপেনার  মেরেছেন ৩ চার ও ১ ছক্কা। 

৩৬ রানে ২ উইকেট থেকে মুহূর্তেই নিউজিল্যান্ড হয়ে যায় ৫ উইকেটে ৬৩ রান। সপ্তম, নবম ও ১১তম ওভারে গুদাকেশ মোটি একে একে নিয়েছেন কেইন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্র ও ড্যারিল মিচেল এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর গ্লেন ফিলিপস আর জিমি নিশাম চেষ্টা করলেও কিউইদের ইনিংস থামে জয় থেকে ১৩ রান দূরে। ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার জোসেফ ৪ ওভারে ১৯ রানে নেন ৪ উইকেট। 

এর আগে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন শেরফানে রাদারফোর্ড। ৩৯ বলের ইনিংসে তিনি মেরেছেন ৬ ছক্কা ও ২ চার। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। ১ ওভার মেডেনও দিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / নিউজিল্যান্ড ক্রিকেট দল / ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net