Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বড় হারে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
12 June, 2024, 12:25 am
Last modified: 12 June, 2024, 12:26 am

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ

বড় হারে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি ড্র করতে পেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে নিয়ে গড়া এই কঠিন গ্রুপ থেকে উতরানোর কথা এমনিতেও ছিল না হাভিয়ের কাবরেরার দলের। বাছাইপর্বের শেষটা হলো বরং হতাশায়। বড় হারে দিয়ে শেষ করে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের চূড়ান্ত পর্বের অংশ আর হতে পারছেন না জামাল-রাকিবরা। 
টিবিএস রিপোর্ট
12 June, 2024, 12:25 am
Last modified: 12 June, 2024, 12:26 am

বড় হার দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত এক হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ রাঙিয়েছেন লেবানন অধিনায়ক হাসান মাতুক, অন্য গোলটি এসেছে নাদের মাতারের পা থেকে।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি ড্র করতে পেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে নিয়ে গড়া এই কঠিন গ্রুপ থেকে উতরানোর কথা এমনিতেও ছিল না হাভিয়ের কাবরেরার দলের। বাছাইপর্বের শেষটা হলো বরং হতাশায়। বড় হারে দিয়ে শেষ করে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের চূড়ান্ত পর্বের অংশ আর হতে পারছেন না জামাল-রাকিবরা। 

এই ম্যাচে রক্ষণের ভুল করাশুরু কিক অফের পরপরই। তৃতীয় মিনিটে বড় রকমের এক ভুলের মূল্য বাংলাদেশ দিল পেনাল্টি থেকে গোল হজম করে। অখেলোয়াড়সুলভ আচরণ করে বসেন বাংলাদেশ ডিফেন্ডার শাকিল হোসেন। 

কর্নারের পর বল দখলের লড়াইয়ে শাকিলের জার্সি পেছন থেকে টেনে ধরেন লেবাননের ডিফেন্ডার জিহাদ আইয়ুব। মেজাজ হারিয়ে শাকিল প্রতিপক্ষের আরেক খেলোয়াড়ের মুখে আঘাত করে দেখেন হলুদ কার্ড। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের ও দলের প্রথম গোলটি করেন মাতুক। 

বাংলাদেশ এরপর একটি ভালো সুযোগ তৈরি করেছিল। ডান দিক থেকে অধিনায়ক জামালের পাসে রাকিব হোসেন বক্সে ঢুকে শট নেন, যা এক হাতে ঠেকান লেবানন গোলরক্ষক। ফিরতি শট নিতে মোরসালিন ও ইসা ফয়সাল এগিয়ে আসছিলেন, কিন্তু তারা বলের নাগাল পাওয়ার আগেই ক্লিয়ার করে লেবানন।

বাংলাদেশের রক্ষণকে চেপে ধরে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে লেবানন। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি শাকিল ও তপু বর্মন। দুজনের মাঝে নাদের মাতার বলের নিয়ন্ত্রণ নেন, এরপর নিখুঁত শটে বল জালে জড়ান। 

 দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করে লেবানন। নিজের দ্বিতীয় গোলটি করেন হাসান মাতুক। এরপর তিনি হ্যাটট্রিকও পেয়ে যান ৬০ মিনিটে। এরপর মাতুককে তুলে নেন লেবানন কোচ। সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই মিডফিল্ডার। 

ম্যাচের এরপর আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশের হারের ব্যবধানটাও আর বাড়েনি। গত সাফ চ্যাম্পিয়নশিপের পর এ নিয়ে তৃতীয়বার লেবাননের মুখোমুখি হলো বাংলাদেশ। বেঙ্গালুরুতে সাফে ২-০ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। গত নভেম্বরে কিংস অ্যারেনায় বাছাইপর্বের প্রথম লেগে ড্র করে বাংলাদেশ। তবে এবার স্বাদ পেতে হলো বড় ব্যবধানে হারের।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ বাছাই পর্ব / বাংলাদেশ ফুটবল দল / লেবানন ফুটবল দল / বড় হার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net