Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
নিজের মারা ছক্কায় দর্শক আহত, ম্যাচ শেষে হৃদয়ের আবেগী স্ট্যাটাস

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 09:20 pm
Last modified: 09 June, 2024, 01:32 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

নিজের মারা ছক্কায় দর্শক আহত, ম্যাচ শেষে হৃদয়ের আবেগী স্ট্যাটাস

অনেক ম্যাচেই দেখা যায়, ব্যাটসম্যানের মারা ছক্কা ধরার জন্য গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে কাড়াকাড়ি লেগে গেছে। কিন্তু গ্যালারিতে যাওয়া এই বলে হতে পারে বিপদও।
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 09:20 pm
Last modified: 09 June, 2024, 01:32 pm

ক্রিকেটে ব্যাটসম্যানদের প্রিয় জায়গা কোনটি? একটি হতে পারে গ্যালারি। ২২ গজে গিয়ে কে না চায় বড় ছক্কায় বল গ্যালারিতে পাঠাতে! খেলা দেখতে গ্যালারিতে হাজির হওয়া ভক্ত-সমর্থকদেরও চাওয়াও, বল তাদের সীমানায় আছড়ে পড়ুক। অনেক ম্যাচেই দেখা যায়, ব্যাটসম্যানের মারা ছক্কা ধরার জন্য গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে কাড়াকাড়ি লেগে গেছে।  কিন্তু গ্যালারিতে যাওয়া এই বলে হতে পারে বিপদও। এই যেমন তাওহিদ হৃদয়ের মারা ছক্কায় আহত হলেন গ্যালারিতে থাকা এক দর্শক।

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে লঙ্কানদের অল্প রানে আটকালেও জয়ের বন্দরে পৌঁছাতে ঘাম ছুটে যায় তাদের। ছোট লক্ষ্য তাড়ায় অন্যরা যখন রান তুলতে সংগ্রাম করেছেন, সে সময় ব্যাট হাতে শাসন করে গেছেন হৃদয়। মূলত তার ব্যাটেই ঠিক পথে থাকে বাংলাদেশ। ২০ বলে ৪০ রানের খুনে ইনিংস খেলার পথে একটি চার ও ৪টি ছক্কা মারেন হৃদয়। 

বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে ওঠা ডানহাতি এই ব্যাটসম্যানের মারা ছক্কার ৩টিই পৌঁছায় গ্যালারিতে। এর মধ্যে একটি বল গিয়ে আঘাত হানে গ্যালারিতে বসা এক দর্শকের পায়ে। আঘাতের জায়গায় ক্ষত তৈরি হয়, কিছুটা রক্তও ঝরে। ম্যাচের পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আঘাত পাওয়া জায়গাটি দেখান সেই দর্শক। এই ঘটনার ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

যা পৌঁছে যায় হৃদয় পর্যন্ত, ইনবক্সে ছবিগুলো পান তিনি। সমর্থকের গা থেকে ঝরা রক্ত দেখে কষ্টই পেয়েছেন তিনি। সেই দর্শকের প্রতি সমবেদনা জানিয়ে নিজেরে অফিসিয়াল ফেসবুক পেজে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। আঘাত পাওয়া দর্শকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরলো, এটা ভেবেই খারাপ লাগছে।'

হৃদয় আরও লিখেছেন, 'প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে। শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি। কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায়, তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে!'

কখনও দেখা হলে সেই এই দর্শককে বুকে জড়িয়ে নিতে চান হৃদয়, চেয়েছেন দোয়াও। দর্শকের কষ্টে ব্যথিত হৃদয় সবশেষে লিখেছেন, 'কখনও দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নেবেন, মাথায় হাত বুলিয়ে দেবেন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।'

Related Topics

টপ নিউজ

তাওহিদ হৃদয় / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net