Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
আল-হিলালের কাছে কিংস কাপ ফাইনাল হেরে কাঁদলেন রোনালদো

খেলা

টিবিএস রিপোর্ট
01 June, 2024, 10:45 am
Last modified: 01 June, 2024, 10:47 am

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আল-হিলালের কাছে কিংস কাপ ফাইনাল হেরে কাঁদলেন রোনালদো

ম্যাচশেষে কাঁদতে দেখা গেছে সিআর সেভেনকে। ব্যক্তিগতভাবে তিনি দারুণ এক মৌসুম কাটালেও দলগত কোনো অর্জন নেই আল-নাসেরের। সেটিই হয়তো পর্তুগিজ মহাতারকাকে পোড়াবে বেশি।
টিবিএস রিপোর্ট
01 June, 2024, 10:45 am
Last modified: 01 June, 2024, 10:47 am

ক্যারিয়ারে খুব বেশি ফাইনাল হারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। শিরোপা জেতার লড়াইগুলোতে তার পারফরম্যান্সও অবিস্মরণীয়। সেই রোনালদোই এক ভুলে যাওয়ার মতো রাত কাটালেন। 

সৌদি কিংস কাপের ফাইনালে রোনালদোর আল-নাসেরকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে আল-হিলাল। পর্তুগিজ তারকা নিজেও ১২০ মিনিটের ম্যাচে খুব একটা কার্যকরী ছিলেন না। যদিও তার একটি দুর্দান্ত বাইসাইকেল কিক ফিরে আসে গোলবারে লেগে। 

ম্যাচশেষে কাঁদতে দেখা গেছে সিআর সেভেনকে। ব্যক্তিগতভাবে তিনি দারুণ এক মৌসুম কাটালেও দলগত কোনো অর্জন নেই আল-নাসেরের। সেটিই হয়তো পর্তুগিজ মহাতারকাকে পোড়াবে বেশি। 

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আল-হিলাল পাঁচটি গোল করলেও আল-নাসের গোল করতে পারে চারটি। আর তাতেই কিংস কাপ জেতা নিশ্চিত হয় আল-হিলালের। সৌদি প্রো লিগেও আল-নাসেরকে দর্শক বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই আল-হিলাল। 

টাইব্রেকারে গড়ানোর আগে অবশ্য ম্যাচে বেশ নাটকীয়তা ছিল। মাত্র সাত মিনিটে মিত্রোভিচের গোলে এগিয়ে যায় আল-হিলাল। সেই গোল শোধ করতে আল-নাসেরের লেগেছে ম্যাচের ৮৮তম মিনিট। আহমেদের গোলে সমতায় ফেরে রোনালদোর দল। যদিও এর আগে আল-নাসেরের গোলরক্ষক ডেভিড ওসপিনা সরাসরি লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় তারা। 

তবে সমতাসূচক গোলের ঠিক আগের মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল-হিলালের আলি আল বুলাইহি। নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে আল-হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখলে নয়জনের দলে পরিণত হয় তারা। কিন্তু অতিরিক্ত ত্রিশ মিনিটে একজন বেশি নিয়ে খেলেও গোল আদায় করতে পারেনি আল-নাসের। রোনালদোও পারেননি দলকে পথ দেখাতে।

Related Topics

টপ নিউজ

আল-নাসের / আল-হিলাল / কিংস কাপ / ক্রিশ্চিয়ানো রোনালদো / রোনালদোর কান্না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net