Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
‘প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়’- বড় হারের পর শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
25 March, 2024, 04:50 pm
Last modified: 25 March, 2024, 05:02 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

‘প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়’- বড় হারের পর শান্ত

৩২৮ রানের বড় ব্যবধানে হারা ম্যাচের কোনো ইনিংসেই সেঞ্চুরি করতে পারেননি বাংলাদেশের কেউ। মুমিনুলের ৮৭ দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ, বোলার হয়েও মনোযোগী তাইজুল প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
25 March, 2024, 04:50 pm
Last modified: 25 March, 2024, 05:02 pm

উইকেট বৃষ্টির মাঝেও ব্যতিক্রম ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। বড় জয় পাওয়ার ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান। স্পিনার হয়েও বাংলাদেশের তাইজুল ইসলাম দেখিয়েছেন, চাইলে টিকে থাকা যায়। সর্বশেষ প্রমাণ মুমিনুল হক, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেও অপরাজিত থাকেন। প্রতিটা ইনিংসের মূলেই ছিল ধৈর্য ও মনোযোগ। 

যে উইকেটে সেঞ্চুরি করা সম্ভব, সেই উইকেটে খেলা দুঃসাধ্য কাজ নয়; তা বলাই যায়। ম্যাচ চলাকালীন বা ম্যাচশেষে এটা বুঝতে পারার কথা বাংলাদেশের ক্রিকেটারদের। হয়তো নাজমুল হোসেন শান্ত সহজেই উত্তর মিলিয়ে নিয়েছেন, এই টেস্ট থেকে শিখেছেনও। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জানান, প্রতিটা ম্যাচ থেকেই অনেক কিছু শেখা যায়। এবারের শিক্ষা কী ছিল, সেটা অবশ্য নির্দিষ্ট করে বলেননি তিনি। 

৩২৮ রানের বড় ব্যবধানে হারা ম্যাচের কোনো ইনিংসেই সেঞ্চুরি করতে পারেননি বাংলাদেশের কেউ। মুমিনুলের ৮৭ দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ, বোলার হয়েও মনোযোগী তাইজুল প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। শান্ত দুই দলের তফাৎও দেখেছেন, এ সবই ভবিষ্যতে কাজে দেবে বলে বিশ্বাস তার, 'প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে।'

দুই দলের টপ অর্ডারই ব্যর্থ হয়েছে, এরপরও শ্রীলঙ্কা চাপ কাটিয়ে ওঠে ধনঞ্জয়া ও কামিন্দুর ব্যাটে। দুই দলই ভুগেছে, এটাকে অজুহাত বানাতে চান না শান্ত, 'বড় রানের হোক আর ছোট রান, হার তো হার। ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি এমন নয়। দুই দলেরই টপ অর্ডারের সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি, এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি, সামনের ম্যাচ ভালো করব।'

শ্রীলঙ্কার দুই ইনিংসের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট হারিয়েও ২৮০ রান তোলে তারা। দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৪ উইকেট হারানো লঙ্কানরা করে ৪১৮ রান। দারুণ শুরুর তৃপ্তিতে গা ছাড়া ভাব চলে এসেছিল? শান্ত অবশ্য তেমন মনে করেন না, 'টেস্ট ম্যাচে আসলে রিলাক্স থাকার সুযোগ নেই। কোনো খেলোয়াড় রিলাক্স ছিল না। সুযোগ এসেছিল, হয়নি। এটাও খেলার অংশ। সবাই নিজেদের শতভাগ দিয়েছে। ওদের দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতে হবে।'  

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net