Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সিরিজ জিতে মুশফিকের হেলমেট সেলিব্রেশন, শ্রীলঙ্কার টাইমআউটের জবাব!

খেলা

হিন্দুস্তান টাইমস
19 March, 2024, 05:00 pm
Last modified: 19 March, 2024, 05:57 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

সিরিজ জিতে মুশফিকের হেলমেট সেলিব্রেশন, শ্রীলঙ্কার টাইমআউটের জবাব!

শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানোর পরে ট্রফি নেওয়ার সময় হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম
হিন্দুস্তান টাইমস
19 March, 2024, 05:00 pm
Last modified: 19 March, 2024, 05:57 pm
শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর পরে ট্রফি নেওয়ার সময় হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাথে মুখোমুখি ম্যাচে ঠিক সময়ে মাঠে না আসায় 'টাইমড আউট' হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও তার রেশ দেখা যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজে। 

সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানোর পরে ট্রফি নেওয়ার সময় হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম।

ওয়ানডে সিরিজের ঠিক আগে, বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন অভিষ্কা ফার্নান্দোকে আউট করার পর শরিফুল ইসলাম তাঁর কব্জিতে একটি কাল্পনিক ঘড়ির দিকে ইঙ্গিত করে উইকেটটি উদযাপন করেছিলেন। এর পর আবার শ্রীলঙ্কার প্লেয়াররা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ছবি তোলার সময়ে তাঁদের কব্জিতে একটি কাল্পনিক ঘড়ি দেখিয়ে উদযাপন করেন।

ভিডিও: টিস্পোর্টস থেকে সংগৃহীত।

তারপর ওয়ানডে সিরিজ জিতে হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ট্রফি তুলে দেওয়ার সময় মুশফিকুর এসে অপেক্ষা করার কথা বলেন। তারপর তিনি নিজের হেলমেট নিয়ে এসে তার স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছে বলে সকলকে দেখান। এমন কী অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান মুশফিকুর। শান্তও নাটক করে দেখান, কিছুই করার নেই তার। কৌতুকের ছলেই হেলমেট নিয়ে সেলিব্রেশন করেন মুশফিকুর।

ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজ দেরি করে ক্রিজে আসায় টাইমড-আউটের আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার সময় দেখে ম্যাথিউজকে আউট ঘোষণা করেন। যে আউট নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ম্যাথিউজের হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছিল। তিনি সেটা আম্পায়ারকে দেখান। কিন্তু ততক্ষণে বাংলাদেশ দলের আবেদনে আউট হয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে ম্যাথিউজ বিশ্বকাপের সেই ম্যাচে সাকিবকে আউট করার পর নিজের ঘড়ি দেখিয়ে উদযাপন করেছিলেন।

সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ২৩৬ রান তাড়া করতে নেমে ম্যাচের ৪০তম ওভারের দ্বিতীয় বলেই বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে যায়। সোমবার চট্টগ্রামে মুশফিকের ৩৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস সহ তানজিদ তামিম এবং রিশাদ হোসেনের ব্যাটিং দক্ষতায় স্বাগতিকরা চট্টগ্রামে ২-১ ব্যবধানে সিরিজে জয় লাভ করে।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / টাইম আউট / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net