Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
লিটন বাদ, প্রথমবার ওয়ানডে দলে জাকের

খেলা

টিবিএস রিপোর্ট
16 March, 2024, 03:15 pm
Last modified: 16 March, 2024, 03:46 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

লিটন বাদ, প্রথমবার ওয়ানডে দলে জাকের

ব্যাট হাতে বাজে সময় যাচ্ছে পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন পর বাদ পড়া লিটনের। তার পারফরম্যান্সের কারণেই এমন সিদ্ধান্ত, যা সরাসরিই জানিয়েছেন নির্বাচকরা।
টিবিএস রিপোর্ট
16 March, 2024, 03:15 pm
Last modified: 16 March, 2024, 03:46 pm

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও সেই ধারায় থাকা হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা টেনেছে লঙ্কানরা। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ১৮ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে। এমন সময়ে স্কোয়াডে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। 

তৃতীয় ওয়ানডের জন্য ঘোষণা করা স্কোয়াড থেকে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ওয়ানডেতে অনভিষিক্ত জাকের আলী অনিককে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটনের বাদ পড়ার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, 'সিরিজটি এখন সমতায় আছে, আমরা বিশ্বাস করি জাকের আলীর সংযোজনে মিডল অর্ডারে আরও বিকল্প এবং সুযোগ তৈরি করবে।'

লিটনের পারফরম্যান্সের কারণেই এমন সিদ্ধান্ত, যা সরাসরিই জানিয়েছেন নির্বাচকরা। নির্বাচক কমিটির প্রধান বলেছেন, 'সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে।'

গত বছর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় জাকের আলীর। এরপর থেকে এই ফরম্যাটে ৬টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। গেল বিপিএলে কার্যকরী কয়েকটি ইনিংস খেলে নজরে আসেন জাকের। এতে জায়গা মেলে টি-টোয়েন্টি দলে, এবার ডাক পেলেন ওয়ানডেতেও। 

ব্যাট হাতে বাজে সময় যাচ্ছে পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন পর বাদ পড়া লিটনের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি, তিন ম্যাচে করেন ৪৩ রান। ওয়ানডেতে আরও দুর্দশা লিটনের ব্যাটিংয়ের, দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি তিনি। প্রথম ওয়ানডেত গোল্ডেন ডাক ও দ্বিতীয় ওয়ানডেতে তৃতীয় বলে আউট হয়ে যান লিটন। ওয়ানডেতে সর্বশেষ ১০ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই তার।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / জাকের আলী অনিক / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net