Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
জয়ের কৃতিত্ব শান্ত-মাহমুদউল্লাহ জুটিকে দিলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
13 March, 2024, 11:25 pm
Last modified: 13 March, 2024, 11:30 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

জয়ের কৃতিত্ব শান্ত-মাহমুদউল্লাহ জুটিকে দিলেন মুশফিক

শান্ত অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ১২২ রান নিয়ে, মুশফিকও ৭৩ রান করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। বাংলাদেশের জয়ের পেছনে শান্ত-মুশফিকের জুটির অবদান সবচেয়ে বেশি হলেও সংবাদ সম্মেলনে এসে মুশফিক কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তর চতুর্থ উইকেট জুটিকেই। 
টিবিএস রিপোর্ট
13 March, 2024, 11:25 pm
Last modified: 13 March, 2024, 11:30 pm

নাজমুল হাসান শান্তর সঙ্গে দুর্দান্ত এক জুটিতে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন ১৬৫ রান। যা বাংলাদেশের হয়ে পঞ্চম উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের জুটি ৩২ বল হাতে রেখেই চার উইকেট হারিয়ে টপকে গেছে বাংলাদেশ। 

শান্ত অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ১২২ রান নিয়ে, মুশফিকও ৭৩ রান করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। বাংলাদেশের জয়ের পেছনে শান্ত-মুশফিকের জুটির অবদান সবচেয়ে বেশি হলেও সংবাদ সম্মেলনে এসে মুশফিক কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তর চতুর্থ উইকেট জুটিকেই। 

২৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে চতুর্থ উইকেট জুটিতে স্থিরতা এনে দিয়েছেন শান্ত ও রিয়াদ। যেখানে রিয়াদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের অবদানই বেশি। ৩৭ বলে ৩৭ রান করে চাপ অনেকটা কাটিয়ে দিয়েছেন তিনি। মুশফিকের কণ্ঠেও সেই প্রতিধ্বনি, 'আমার আর শান্তর জুটিটা ম্যাচ জেতালেও টার্নিং পয়েন্ট রিয়াদ ভাই আর শান্তর জুটি। তখন বল নতুন ছিল, এত বেশি শিশির ছিল না। শ্রীলঙ্কান বোলাররাও সুইং পাচ্ছিল। ২৫৬ রান তাড়া করতে গিয়ে শুরুতে কয়েক উইকেট হারিয়ে ফেললে পরিস্থিতি কঠিন হয়ে যায়।'

এই ম্যাচে অধিনায়কোচিত এক ইনিংস খেলেছেন নাজমুল হাসান শান্ত। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়া এই বাঁহাতি খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংসও। তবে মুশফিকের মতে, শান্তর সেরাটা এখনও বাকি, 'জাতীয় দলে আসার পর থেকেই শান্ত রান করতে থাকবে, এই বিশ্বাস আমার ছিল। ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, আর ওর সেরা খেলাটা এখনও বাকি।' 

জয়ের কৃতিত্ব বোলারদেরও দিলেন মুশফিক, 'বোলাররা প্রথম স্পেলটা ভালো করেনি। কিন্তু ওরা যেভাবে ফিরে এসেছে সেটা অসাধারণ। বিশেষ করে সাকিব, ও প্রায় প্রতি ম্যাচেই আমাদের ব্রেক থ্রু এনে দিচ্ছে।'  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / মুশফিকুর রহিম / নাজমুল হাসান শান্ত / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net