Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের অতল শ্রদ্ধা

খেলা

টিবিএস রিপোর্ট
21 February, 2024, 02:55 pm
Last modified: 21 February, 2024, 03:05 pm

Related News

  • স্মৃতিতে একুশ: সত্তর থেকে আজ
  • ‘এ প্রশ্ন আজকে কেন’—প্রথমবার শহীদ মিনারে যাওয়ার যে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির
  • একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের অতল শ্রদ্ধা

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে স্লোগান তুলে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, জব্বারসহ তরুণ অনেক ছাত্র। দিনটিকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালি জাতি। দেশের সূর্য সন্তানদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও।
টিবিএস রিপোর্ট
21 February, 2024, 02:55 pm
Last modified: 21 February, 2024, 03:05 pm
মেহেদী হাসান মিরাজের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

আজ ২১শে ফেব্রুয়ারি, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি শহীদ দিবস নামেও পরিচিত। তৎকালীন পূর্ব পাকিস্তানে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ১৯৫২ সালের এই দিনে ঢাকায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে পথে নামে যুব সমাজ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে স্লোগান তুলে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, জব্বারসহ তরুণ অনেক ছাত্র। 

দিনটিকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালি জাতি। বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করা দেশের সূর্য সন্তানদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ আরও অনেক ক্রিকেটার। 

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে অভিজ্ঞ ওপেনার তামিম লিখেছেন, 'মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।' ভাষা শহীদদের প্রতি শদ্ধা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার লিখেছেন, 'ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।'

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক তার পোস্টে লিখেছেন, 'সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যে সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

মাহমুদল্লাহ রিয়াদ গভীর শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করে দেওয়া পোস্টে লিখেছেন, 'যে ভাষার জন্য এতো রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদেরকে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।' পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'আজ আমরা বাংলায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, ভুলবো না আমরা তাদেরকে কখনোই। সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা '

কিছুদিন আগে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত একটি গ্রাফিক্যাল ইমেজ পোস্ট করে লিখেছেন, 'একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙালির হৃদয়।' উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস শ্রদ্ধা জানিয়েছেন এভাবে, 'ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনও পরাধীন থাকে না। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।'

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার পোস্টে লিখেছেন, '১৯৫২ সালে শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।' 

Related Topics

টপ নিউজ

২১ শে ফেব্রুয়ারি / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস / ক্রিকেটার / শ্রদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • স্মৃতিতে একুশ: সত্তর থেকে আজ
  • ‘এ প্রশ্ন আজকে কেন’—প্রথমবার শহীদ মিনারে যাওয়ার যে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির
  • একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net