Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ঢাকাকে পেলেই জেতে সিলেট স্ট্রাইকার্স

খেলা

টিবিএস রিপোর্ট
07 February, 2024, 10:55 pm
Last modified: 08 February, 2024, 12:28 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

ঢাকাকে পেলেই জেতে সিলেট স্ট্রাইকার্স

দুর্দান্ত ঢাকাকে প্রতিপক্ষ হিসেবে পেলেই জেতে সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলে আট ম্যাচে দুটি জয় পেয়েছে সিলেট, দুটি জয়ই ঢাকার বিপক্ষে। ছয়টি করে ম্যাচ হারায় সিলেট ও ঢাকার প্লে-অফ খেলার সম্ভাবনা তলানিতে নেমে গেছে।
টিবিএস রিপোর্ট
07 February, 2024, 10:55 pm
Last modified: 08 February, 2024, 12:28 pm

হারে শুরু, হারেই বসবাস; পাঁচ ম্যাচ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের গল্প এমনই ছিল। হারতে হারতে হাঁপিয়ে ওঠে দলটি। টানা পাঁচ হারের পর দুর্দান্ত ঢাকার সঙ্গে দেখা হয় তাদের। সেই ম্যাচে ১৫ রানের জয়ে হারের বৃত্ত ভাঙে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান রানার্সআপ সিলেট। পরের ম্যাচে আবারও হার। কিন্তু অষ্টম ম্যাচে ঢাকাকে প্রতিপক্ষে হিসেবে পেয়েই ঘুরে দাঁড়ালো সিলেট, তুলে নিলো আরেকটি জয়। ব্যাপারটা এমন যেন, ঢাকাকে প্রতিপক্ষ হিসেবে পেলেই জেতে সিলেট। 

বিপিএলে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের তলানির দল থেকে ছয় নম্বরে উঠেছে তারা। ৮ ম্যাচে ২টি ম্যাচ জিতেছে সিলেট। তাদের পাওয়া দুটি জয়ই ঢাকার বিপক্ষে। জয়ে বিপিএল শুরু করা ঢাকা টানা ছয় ম্যাচে হারলো। সাত ম্যাচে এক জয়ে টেবিলের তলানির দল তারা। ছয়টি করে ম্যাচ হারায় সিলেট ও ঢাকার প্লে-অফ খেলার সম্ভাবনা তলানিতে নেমে গেছে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ঢাকা। ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসানের লড়াইয়ের পরও ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় তাদের ইনিংস। রেজাউর রহমান রাজা, সামিত প্যাটেলদের দারুণ বোলিংয়ের সামনে ঢাকার আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। জবাবে নাজমুল হোসেন শান্তর পর ম্যাচসেরা বেনি হাওয়েল ও রায়ান বার্লের অবিচ্ছিন্ন জুটিতে ৬ বল হাতে রেখে জেতে সিলেট। 

লক্ষ্য তাড়ায় ১৭ রানের মধ্যেই সামিত প্যাটেল ও হ্যারি টেক্টরকে হারায় সিলেট। তৃতীয় উইকেটে ২৪ রানের জুটি গড়েন শান্ত ও জাকির হাসান। জাকির ৮ রান করে আউট হলেও শান্ত আরও কিছুটা পথ পাড়ি দেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ২৫ বলে ৬টি চারে ৩৩ রান করেন। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুন। বিপিএলে আজ দুই হাজার রান পূর্ণ করা সিলেট অধিনায়ক ১২ বলে ৩টি চারে ১৭ রান করেন। 

জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন হাওয়েল ও বার্ল। ষষ্ঠ উইকেটে ৫৩ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সিলেটের দ্বিতীয় জয় নিশ্চিত করেন এই দুই বিদেশি। হাওয়েল ২৬ বলে একটি করে চার ও ছক্কায় ৩০ ও বার্ল ৩১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন। ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান পাকিস্তানি লেগ স্পিনার উসমান কাদির। 

এর আগে ব্যাটিং করা ঢাকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সাইফ। ডানহাতি এই ব্যাটসম্যান ৩২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪১ রান করেন। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৬ রান করেন নাঈম। সিয়াম আইয়ুব ১০ ও লাসিথ ক্রুসপুলে ১২ রান করেন। ব্যাটিং করা ঢাকার আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি। সিলেটের পেসার রাজা ৩টি ও স্পিনার সামিত ২টি উইকেট পান। একটি করে উইকেট নেন নাঈম ও ম্যাচসেরা হাওয়েল।  

Related Topics

টপ নিউজ

সিলেট স্ট্রাইকার্স / দুর্দান্ত ঢাকা / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net