Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বিপিএল ছাড়ার আগে সাকিব-সোহানদের প্রশংসায় বাবর

খেলা

টিবিএস রিপোর্ট
05 February, 2024, 08:55 pm
Last modified: 05 February, 2024, 09:04 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

বিপিএল ছাড়ার আগে সাকিব-সোহানদের প্রশংসায় বাবর

ফেরার আগে বিপিএল খেলার অভিজ্ঞতা জানালেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। যেখানে থাকলো সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের জন্য প্রশংসা এবং বিপিএলের মান উন্নয়নে দেওয়া পরামর্শও। 
টিবিএস রিপোর্ট
05 February, 2024, 08:55 pm
Last modified: 05 February, 2024, 09:04 pm

রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় ফুরিয়ে এলো বাবর আজমের। প্রতিশ্রুতির কারণে আইএল টি-টোয়েন্টির বদলে বিপিএলকে বেছে নেওয়া পাকিস্তানের তারকা এই ব্যাটসম্যান নিজ দেশে ফেরার অপেক্ষায়। ফেরার আগে বিপিএল খেলার অভিজ্ঞতা জানালেন বাবর। যেখানে থাকলো সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের জন্য প্রশংসা এবং বিপিএলের মান উন্নয়নে দেওয়া পরামর্শও। 

সাত বছর পর এবার বিপিএল খেলতে আসেন বাবর। প্রথমবারের মতো ২০১৭ সালে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটি খেলতে আসেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সিলেট সিক্সার্সের হয়ে চার ইনিংসে করেন ১১৭ রান। এবার রংপুরের হয়ে আরও উজ্জ্বল ডানহাতি এই ওপেনার। পাঁচ ম্যাচে ৫১ গড়ে ২০৪ রান করেছেন বাবর, যা এখন পর্যন্ত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। 

রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলারই প্রতিশ্রুতি ছিল বাবরের। যদিও তিনি পিসিবি থেকে নতুন করে  অনুমতি নেওয়ার চেষ্টায় আছেন। অনুমতি না পেলে মঙ্গলবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটিই হবে এবারের বিপিএলে বাবরের শেষ ম্যাচ। এই ম্যাচের আগেরদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দলের সঙ্গে অনুশীলনের পর বিপিএল অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বাবর। 

বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, 'অভিজ্ঞতা এখন পর্যন্ত খুব ভালো। আমি পাঁচ ম্যাচ খেলেছি। দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি। টুর্নামেন্টের বাকি অংশে দলের জন্য শুভ কামনা। আগামীতেও রংপুরের সঙ্গে খেলতে মুখিয়ে আমি। তবে বিভিন্ন সময় আমাদের আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। কারণ এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।'

এবার রংপুরের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির হয়ে প্রথম ম্যাচ খেলার আগে তার সঙ্গে খেলার রোমাঞ্চের কথা জানান বাবর। কিংবদন্তির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন বলে জানান তিনি। চার ম্যাচ একসঙ্গে খেলার পর সাকিবের প্রশংসা করে তিনি বলেন, 'সাকিব ভাই আমার সিনিয়র। আমার মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের বিষয় যে, সাকিব তাদের দলে আছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগাভাগি করেন। যা খুবই ভালো ব্যাপার। ড্রেসিংরুমে সব সময় ইতিবাচক এবং হাস্যোজ্জ্বল থাকেন।'

বাবর, সাকিব, নবীদের মতো ক্রিকেটার দলে থাকলেও রংপুর রাইডার্সের অধিনায়কত্ব সামলাচ্ছেন সোহান। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখা উইকেটরক্ষক এই ব্যাটসম্যানেরও প্রশংসা করলেন বাবর, 'অধিনায়ক সোহান ভালো। দায়িত্বের ব্যাপারে সে খুব স্বচ্ছ। মাঠে সে খুব ভালো ভালো সিদ্ধান্ত নেয়। যখন উইকেট প্রয়োজন হয়, সে মূল বোলারদের ব্যবহার করে। ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আপনার স্বচ্ছতা থাকতে হবে। সেদিক থেকে সে খুব স্বচ্ছ। ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হবে। তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।'

অভিজ্ঞতা জানানোর পাশাপাশি সতীর্থদের স্তুতি করা বাবর বিপিএলের উন্নতিতে উইকেট নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, 'কিছুটা কঠিন (উইকেট)। দিনে এক রকম, রাতে অন্য রকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না। আবার সব সময় ধারাবাহিক স্পিনও হয় না। মাঝে মাঝে মন্থর এবং নিচু হয়। আমার মতে, উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে।'

Related Topics

টপ নিউজ

বাবর আজম / সাকিব আল হাসান / নুরুল হাসান সোহান / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net