Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মাঠেই মারা গেলেন পানামার সর্বোচ্চ গোলদাতা

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 10:10 am
Last modified: 30 January, 2024, 01:35 pm

Related News

  • হার্ট অ্যাটাক চিকিৎসার সাধারণ ওষুধ কিছু নারীর মৃত্যু ঝুঁকি বাড়ায়: গবেষণা
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে
  • তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
  • তামিমের অবস্থার উন্নতি হয়েছে, থাকতে হবে বিশ্রামে: চিকিৎসক

মাঠেই মারা গেলেন পানামার সর্বোচ্চ গোলদাতা

তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামার ফুটবল ফেডারেশন। স্থানীয় এক বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তেহাদার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। 
টিবিএস রিপোর্ট
30 January, 2024, 10:10 am
Last modified: 30 January, 2024, 01:35 pm

চলে গেলেন পানামা ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করা লুই তেহাদা। তিনি ভক্তদের কাছে 'ম্যাটাডোর' নামে পরিচিত ছিলেন। মাত্র ৪১ বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্ট্রাইকার।

তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামার ফুটবল ফেডারেশন। সিএনএন জানিয়েছে, স্থানীয় এক বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তেহাদার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। 

২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে পানামা। দেশকে এই গৌরবের পথে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তেহাদার। পানামার সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দলের হয়ে খেলেছেন ১০৮ ম্যাচ, করেছেন ৪৩ গোল। ২০০১ সালে পানামার জার্সিতে অভিষেক হওয়ার পর তেহাদা অবসর নেন ২০১৮ সালে। 

তেহাদার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল বিশ্বে। পানামা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ফুটবলের উন্নয়নের সঙ্গে তেহাদা 'সমার্থক' হয়ে উঠেছিলেন। বিবৃতিতে বলা হয়, 'আমরা তার পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ম্যাটাডোরকে কখনোই ভুলব না।' 

২০১৮ কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডে জোড়া গোল করেন তেহাদা। পানামা পঞ্চম রাউন্ড শেষ করে তৃতীয় হয়ে। সঙ্গে সরাসরি রাশিয়া বিশ্বকাপে সুযোগ পায় উত্তর আমেরিকান দেশটি।

Related Topics

টপ নিউজ

লুইস তেহাদা / পানামা ফুটবল দল / সর্বোচ্চ গোলদাতা / হার্ট অ্যাটাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • হার্ট অ্যাটাক চিকিৎসার সাধারণ ওষুধ কিছু নারীর মৃত্যু ঝুঁকি বাড়ায়: গবেষণা
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে
  • তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
  • তামিমের অবস্থার উন্নতি হয়েছে, থাকতে হবে বিশ্রামে: চিকিৎসক

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net