Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় সানজিদা

খেলা

টিবিএস রিপোর্ট
26 January, 2024, 05:30 pm
Last modified: 26 January, 2024, 05:38 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় সানজিদা

প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছেন। সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।
টিবিএস রিপোর্ট
26 January, 2024, 05:30 pm
Last modified: 26 January, 2024, 05:38 pm

বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে ভারতের নারী ফুটবল লিগের এবারের আসরে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার। ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে ইতোমধ্যে কলকাতা গিয়ে পৌঁছেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। আগামী ৩০ জানুয়ারি ওড়িশার বিপক্ষে ম্যাচ ইস্ট বেঙ্গলের। এই ম্যাচ দিয়ে ভারতের মেয়েদের আই লিগে অভিষেক হতে পারে সানজিদার। 

সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারের পর বাংলাদেশের তৃতীয় নারী ফুটবলার হিসেবে ভারতের ঘরোয়া লিগে ডাক পেয়েছেন সানজিদা। এবারই প্রথম দেশের বাইরের লিগে খেলবেন বলে কিছুটা চাপ অনুভব করার কথা জানিয়েছেন তিনি। ভারত যাওয়ার আগে ২২ বছর বয়সী এই ফুটবলার বলেন, 'প্রথমবার বলে কিছুটা নার্ভাস লাগছে। তবে আমার চেষ্টা থাকবে ভালো খেলার।'

খেলার আগে ক্লাবটি সম্পর্কে খোঁজ নিয়েছেন সানজিদা। জানতে পেরেছেন ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার শেখ আসলাম, প্রয়াত মোনেম মুন্না, রুমি, গাউসরা। ১৯৯১ সালে চ্যাম্পিয়ন করেছিলেন ইস্ট বেঙ্গলকে। অগ্রজদের মতো সানজিদাও অবদান রাখতে চান কলকাতার ক্লাবটির হয়ে, রাখতে চান দেশের সুনাম। 

দেশ ছাড়ার আগে সানজিদা বলেছেন, 'আসলাম ভাই, মুন্না ভাইয়েরা সাফল্য নিয়ে এসেছেন। কয়েক জনের নাম শুনেছি। এখনো নাকি উনাদের নাম বলে সবাই। বাংলাদেশ থেকে গিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন। উনারা ইতিহাস গড়েছেন। আমি নারী দলের মধ্যে প্রথম ডাক পেয়েছি। আমার অভিষেক হচ্ছে। আমার ফুটবল ক্যারিয়ারে বিদেশের মাঠে অভিষেক হচ্ছে। আমিও সেরাটা দিয়ে সাফল্য নিয়ে আসার চেষ্টা করব।'

প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছেন। সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইস্ট বেঙ্গলের হয়ে সেরাটা দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে সানজিদা বলেন, 'ভারতে গিয়ে আমার একটাই কাজ। আমি যাব এবং খেলব। প্রত্যেকটা ম্যাচই আমাকে খেলতে হবে। ঢাকায় যেমনটা খেলেছি। এর চাইতে আরও ভালো খেলার চেষ্টা করব।'

সামর্থ্যের চেয়েও বেশি দেওয়ার লক্ষ্য সানজিদার। বাংলাদেশের সাফজয়ী দলের এই সদস্য বলেন, 'আমি ১২০ ভাগ বেশি ভালো খেলার চেষ্টা করব। আমাদের দেশের সুনাম রাখতে হবে। যেন সবাই মনে করে, বাঙালি এলেই এই ক্লাবে অনেক ভালো খেলে। এটা মনে করার কারণ হচ্ছে আসলাম ভাইরা খেলেছেন, আমার নিজের কথা মনে হলে ভালো খেলার তাগিদ আসে, ইস্ট বেঙ্গলের কথা মনে হলেও হয়। কারণ তারা অনেক বড় ক্লাব, ফ্যান ফলোয়ার রয়েছে।'

বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনও ভারতের নারী ফুটবল লিগে খেলছেন। কিকস্টার্ট এফসির হয়ে খেলছেন তিনি। আই লিগে আগামী ৫ ফেব্রুয়ারি কিকস্টার্টের বিপক্ষে লড়বে ইস্ট বেঙ্গল। সাবিনা-সানজিদা তাদের দলের একাদশে থাকলে ওই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দেখা হবে তাদের। সানজিদার প্রথম বিদেশি লিগ হলেও সাবিনার জন্য তেমন নয়। ২০১৮ সালে ভারতে খেলেছেন তিনি, দুই মৌসুম খেলেছেন মালদ্বীপের লিগেও। 

Related Topics

টপ নিউজ

সানজিদা আক্তার / ফুটবলার / নারী ফুটবল / ইস্ট বেঙ্গল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net