Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
দুর্দান্ত বোলিংয়ে শরিফুলের হ্যাটট্রিক, নাম বসালেন রাসেল-সামিদের পাশে

খেলা

টিবিএস রিপোর্ট
19 January, 2024, 04:50 pm
Last modified: 19 January, 2024, 04:59 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

দুর্দান্ত বোলিংয়ে শরিফুলের হ্যাটট্রিক, নাম বসালেন রাসেল-সামিদের পাশে

বিপিএলের ইতিহাসে সপ্তম ও বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ নিলেন জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠা শরিফুল। 
টিবিএস রিপোর্ট
19 January, 2024, 04:50 pm
Last modified: 19 January, 2024, 04:59 pm

তিন বল হওয়ার পর মনে হচ্ছিল, আগের তিন ওভারই বরং ভালো ছিল। উইকেট না পেলেও ৫ ইকোনমিতে শরিফুল ইসলাম খরচা করেন মাত্র ১৫ রান। নিজের ও ইনিংসের শেষ ওভার করতে যাওয়া দুর্দান্ত ঢাকার বাঁহাতি এই পেসারকে প্রথম তিন বলের দুটিতেই ছক্কা হজম করতে হয়। কিন্তু পরের বল থেকে অন্য গল্প। উইকেট বৃষ্টি ঝরালেন তরুণ এই পেসার, টানা তিন বলে উইকেট নিয়ে গড়ে ফেললেন হ্যাটট্রিকের কীর্তি। 

১৯ জানুয়ারি মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিনেই হ্যাটট্রিক করেছেন শরিফুল। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। বিপিএলের ইতিহাসে সপ্তম ও বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ নিলেন জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠা শরিফুল। এটা তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

তার আগে বিপিএলে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ সামি, আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, পাকিস্তানের আরেক পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও যুব দলে শরিফুলেরই সতীর্থ মৃতুঞ্জয় চৌধুরী। কুমিল্লার খুশদিল শাহ, রস্টন চেস ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে এলিট এই তালিকায় নামটি তুলে নিলেন শরিফুল। 

বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। সাবেক এই পেসার ২০১২ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। তিন বলে তার শিকার ছিল ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসা। ২০১৫ সালে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিকের স্বাদ নেন ডানহাতি পেসার আল-আমিন। বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টার্সের মুমিনুল হক, রবি বোপারা ও নুরুল হাসান সোহানকে ফেরান তিনি। 

বিপিএল অভিষেকেই বাজিমাত করেন আলিস আল ইসলাম। ২০১৯- এর আসরে ঢাকা ডায়নামাইটসের নেট বোলার থেকে ম্যাচে সুযোগ পেয়ে যাওয়া ডানহাতি এই অফ স্পিনার তিন বলে ফেরান রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজাকে। বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক করা প্রথম বোলার তিনি।

২০১৯ বিপিএলে হ্যাটট্রিক করেন ওয়াহাবও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ডানহাতি এই পেসার খুলনা টাইটান্সের ডেভিড ভিসা, তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। এই আসরে হ্যাটট্রিকের স্বাদ পান রাসেলও। ঢাকা ডায়নামাইটসের এই অলরাউন্ডার টানা তিন বলে চিটাগং ভাইকিংসের মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে আউট করেন।

আলিসের মতো মৃত্যুঞ্জয়ও বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করেন। বিপিএলের ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন বাঁহাতি এই পেসার। ২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে একে একে তিনি সাজঘরে ফেরান সিলেট সানরাইজার্সের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে। 

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / হ্যাটট্রিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net