Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
৩০ বছর ধরে চলা মামলা থেকে মুক্ত ম্যারাডোনা

খেলা

টিবিএস ডেস্ক
06 January, 2024, 01:20 pm
Last modified: 22 January, 2024, 05:41 pm

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী

৩০ বছর ধরে চলা মামলা থেকে মুক্ত ম্যারাডোনা

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা মারা গেলেও আইনী লড়াই চালু ছিল এবং রায় তার পক্ষেই এলো।
টিবিএস ডেস্ক
06 January, 2024, 01:20 pm
Last modified: 22 January, 2024, 05:41 pm
ছবি: সংগৃহীত

দুই-এক বছর নয়, দীর্ঘ ৩০ বছর ধরে চলেছে মামলাটি। ইতালির রাজস্ব কর্তৃপক্ষের করা এই মামলা থেকে অবশেষে মুক্তি পেলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। কর ফাঁকি মামলা থেকে তাকে অব্যহতি দিয়েছে ইতালির সর্বোচ্চ আদালত। লম্বা সময় ধরে চলা লড়াইয়ে জিতলেন ম্যারাডোনা, কিন্তু এর তিন বছর আগেই তার ঠিকানা হয়েছে না ফেরার দেশে। 

২০২০ সালের ২৫ নভেম্বর মারা যাওয়া আর্জেন্টাইন এই মহাতারকার বিরুদ্ধে অভিযোগ ছিল, লিখটেনস্টাইনের প্রক্সি কোম্পানি ব্যবহার করে ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত নাপোলি থেকে পাওয়া ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন ম্যারাডোনা। যদিও শেষ পর্যন্ত অভিযোগটি প্রমাণিত হয়নি।

কর ফাঁকির অভিযোগে ১৯৯০ সালে ম্যারাডোনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরবর্তীতে ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। বিভিন্ন সময়ে ইতালি সফরকালে ম্যারাডোনার কিছু সম্পদও বাজেয়াপ্ত করা হয়। 

ম্যারাডোনা মারা গেলেও এই আইনী লড়াই চালু ছিল এবং রায় তার পক্ষেই এলো। নিজেদের পক্ষে রায় পাওয়ার পর ম্যারাডোনার আইনজীবি অ্যাঞ্জেলো পিসানি বলেছেন, 'এটা শেষ হলো। আমি স্পষ্টভাবে নির্ভয়ে বলতে পারি যে ম্যারাডোনা কখনোই কর ফাঁকি দেননি। চূড়ান্ত রায় ভক্ত, ফুটবলের মূল্যবোধ ও ম্যারাডোনার স্মৃতির প্রতি ন্যায়বিচার করেছে।'

'৩০ বছর ধরে যে নিপীড়ন তার ওপর চলছিল, তারও সমাপ্তি ঘটল। পাশাপাশি এখন তার উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দাবি করার আইনগত অধিকার রয়েছে। আমি আশা করি, তারাই এ সুযোগ গ্রহণ করবে। তাদের বাবার স্মৃতির উদ্দেশে তারা এটি করবে।' যোগ করেন তিনি।

১৯৮৪ সালে বার্সেলোনা থেকে ইতালির ক্লাব নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। তার ফুটবল জাদুতে বদলে যায় নাপোলি। নেপলসের ক্লাবটিকে নতুন করে পরিচয় করিয়ে দেন আর্জেন্টিনার ৮৬'র বিশ্বকাপজয়ী এই ফুটবল জাদুকর। নাপোলিকে ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ সালে লিগ শিরোপা এবং ১৯৮৮-৮৯ সালে উয়েফা কাপ জেতান ম্যারাডোনা। 

Related Topics

টপ নিউজ

দিয়েগো ম্যারাডোনা / আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net