Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
স্টার্ককে দলে নিতে কেন এতো খরচা, ব্যাখ্যা দিলেন গম্ভীর

খেলা

টিবিএস রিপোর্ট
21 December, 2023, 06:15 pm
Last modified: 21 December, 2023, 06:24 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

স্টার্ককে দলে নিতে কেন এতো খরচা, ব্যাখ্যা দিলেন গম্ভীর

২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে অজি এই পেসারই এখন সবচেয়ে দামি ক্রিকেটার। স্টার্ককে দলে ভেড়াতে কলকাতা কেন এতো খরচা করলো? অনেক ক্রিকেটমোদীর মনেই এমন প্রশ্ন।
টিবিএস রিপোর্ট
21 December, 2023, 06:15 pm
Last modified: 21 December, 2023, 06:24 pm

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের সব রেকর্ড ভেঙে গেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে। বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও রেকর্ডটি দুই ঘণ্টাও টেকেনি। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে অজি এই পেসারই এখন সবচেয়ে দামি ক্রিকেটার।

কিন্তু স্টার্ককে দলে ভেড়াতে কলকাতা কেন এতো খরচা করলো? অনেক ক্রিকেটমোদীর মনেই এমন প্রশ্ন। বিশ্বমানের বোলার হলেও স্টার্ককে এতো দাম দিয়ে কেনার বিপক্ষে অনেকেই। স্টার্কের পেছনে এতো অর্থ ঢেলে কলকাতা বিলাসিতা করেছে বলেও মত কারও কারও। কী কারণে স্টর্কের পেছনে টাকার বস্তা নিয়ে ছোটা, সেই ব্যাখ্যা দিয়েছেন মেন্টর হিসেবে কলকাতায় ফেরা ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

কলকাতার দুটি শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক এই ওপেনার মনে করেন, স্টার্কের কাছ থেকে স্থানীয় পেসাররা অনেক কিছু শিখতে পারবেন। এ ছাড়া ৩৩ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই পেসারের সামর্থ্যের ওপর পুরোপুরি আস্থা গম্ভীরের। ভারতের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য বলেন, 'ও (স্টার্ক) যে এক্স-ফ্যাক্টর হতে চলেছে, এতে কোনও সন্দেহ নেই। ও যেমন নতুন বলে বোলিং করতে পারে, ডেথ ওভারেও আবার বোলিং করতে পারে। এবং আরও গুরুত্বপূর্ণ, আক্রমণে নেতৃত্ব দেবে স্টার্কই।'

স্টার্কের কাছ থেকে দুই স্থানীয় পেসার ভৈবব অরোরা ও হার্ষিত রানা শিখতে পারবেন জানিয়ে গম্ভীর বলেন, 'স্টার্ক আমাদের দুই ঘরোয়া বোলারকে সাহায্য করতে পারবে। কারণ ওরা দুজনই খুব প্রতিভাবান। তবে ওদের সাহায্য করার জন্য কাউকে দরকার এবং স্টার্ক সেই জায়গাটা পূরণ করতে পারবে। এটা কেবল তার বোলিংয়ে সাহায্য করা নয়, আক্রমণে নেতৃত্ব দেওয়া এবং দলের তরুণদের সহায়তা করার বিষয়ও রয়েছে। তাই কারও না কারও জন্য টাকা খরচ করতেই হতো আমাদের।'

নিলামে স্টার্কের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। তাকে নিয়ে লড়াই চলে কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। এখনও আইপিএলের শিরোপা জিততে না পারা দলটি শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। এর আগে ২০১৮ আইপিএলে ৯.৪০ কোটি রুপিতে স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। আইপিএলে বেঙ্গালুরুর হয়েও খেলেছেন তিনি। বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি এই আসরে ২৭ ম্যাচে স্টার্কের শিকার ৩৪ উইকেট। 

Related Topics

টপ নিউজ

গৌতম গম্ভীর / মিচেল স্টার্ক / আইপিএল / আইপিএল নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net