Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন কামিন্স

খেলা

টিবিএস রিপোর্ট
19 December, 2023, 03:40 pm
Last modified: 19 December, 2023, 06:11 pm

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন কামিন্স

কামিন্স ছাড়াও আকাশ ছোঁয়া পারিশ্রমিকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
টিবিএস রিপোর্ট
19 December, 2023, 03:40 pm
Last modified: 19 December, 2023, 06:11 pm

গত মাসেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ষষ্ঠ বিশ্বকাপ জেতা অজিরা প্রাইজমানি হিসেবে পায় ৪৫ কোটি টাকা। এই অর্থ পুরস্কার পুরো অস্ট্রেলিয়া দলের জন্য। ঠিক এক মাস পর কামিন্স একাই এই অর্থ পুরস্কারের অর্ধেকেরও বেশি পারিশ্রমিকে নাম লেখালেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। অজি অধিনায়ক এখন ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। 

দুবাইয়ে চলমান আইপিএলের নিলামে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি টাকারও বেশি। আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। আইপিএলের গত আসরে ইংলিশ এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। 

গত আসরেই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়। ২০২১ আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়েন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২০২৩ সালের আসরে বেন স্টোকসকে একই দামে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। কিছুক্ষণের জন্য সর্বোচ্চ আইপিএলের ইতিহাসের দামি ক্রিকেটার থাকেন ইংলিশ এই অলরাউন্ডার। 

এই আসরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। স্যাম কারানকে দল ভিড়িয়ে সব রেকর্ড ভেঙে দেয় পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের সেরা পাঁচে থাকা সবাই অলরাউন্ডার। আগের রেকর্ডটিও ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে, ১৬ কোটি রুপিতে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। 

এবারের আসরে কামিন্স ছাড়াও আকাশ ছোঁয়া পারিশ্রমিকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১.৭৫ কোটি রুপিতে ভারতীয় অলরাউন্ডার হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ৭.৪ রুপিতে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে।

৬.৮ কোটি রুপিতে অজি ওপেনার ট্রাভিস হেডকে কিনেছে সানরাইজার্স। দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজাকে দল নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের খরচা করতে হয়েছে ৫ কোটি রুপি। ৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে ঠিকানা হয়েছে ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুকের। সমান পারিশ্রমিকে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসকে ৪.২ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। 

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পাঁচ ক্রিকেটার

প্যাট কামিন্স- সানরাইজার্স হায়দরাবাদ (২০.৫০ কোটি রুপি, ২০২৪)

স্যাম কারান- পাঞ্জাব কিংস (১৮.৫০ কোটি রুপি, ২০২৩)

ক্যামেরুন গ্রিন- মুম্বাই ইন্ডিয়ান্স (১৭.৫০ কোটি রুপি, ২০২৩)

বেন স্টোকস- চেন্নাই সুপার কিংস (১৬.২৫ কোটি রুপি, ২০২৩)

ক্রিস মরিস- রাজস্থান রয়্যালস (১৬.২৫ কোটি রুপি, ২০২১)

Related Topics

টপ নিউজ

প্যাট কামিন্স / আইপিএল / নিলাম / রেকর্ড / পারিশ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net