Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বিপর্যয়ের পর মুশফিক-দিপুর ব্যাটে প্রথম সেশন পার করল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
06 December, 2023, 10:30 am
Last modified: 06 December, 2023, 11:49 am

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • বাংলাদেশের ম্যাচ চট্টগ্রামে, জাকির খেলছেন সিলেটে
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ

বিপর্যয়ের পর মুশফিক-দিপুর ব্যাটে প্রথম সেশন পার করল বাংলাদেশ

প্রচন্ড চাপে পড়ে যাওয়া দলে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন দিপু। এ দুজনের ব্যাটে বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
06 December, 2023, 10:30 am
Last modified: 06 December, 2023, 11:49 am

নিজেদের ভুল ও নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেলের তোপে দ্রুত উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৭ রানেই ফিরে যান চার ব্যাটসম্যান। এখান থেকে হাল ধরে দলে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন দিপু। 

এ দুজনের ব্যাটে বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ। ২৮ ওভারের প্রথম সেশনে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। মুশফিক ৪৫ বলে ২টি চারে ১৮ ও দিপু ৩৫ বলে ২টি চারে ১৪ রানে অপরাজিত আছেন। 

ফিরলেন মুমিনুল-শান্তও, কিউই স্পিনে দিশাহারা বাংলাদেশ

ভালো শুরুর ইঙ্গিত দিয়ে হঠাৎ-ই দিক হারায় বাংলাদেশ। মাত্র ৫ বলের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। এই চাপ আর কাটিয়ে ওঠা হলো না স্বাগতিকদের। ৯ বলের মধ্যে ফিরে গেলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে। 

ধোঁকার কারণ নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল। দুজনই দুটি করে উইকেট নিয়েছেন। দিক হারা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছেন মুশফিকুর রহিম ও আগের টেস্টে অভিষেক হওয়া তরুণ শাহাদাত হোসেন দিপু। ১৭ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান। মুশফিক ও দিপু এখনও রানের খাতা খুলতে পারেননি।  

পাঁচ বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। খাঁটি টেস্ট মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ বিপর্যয়ে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। মাত্র পাঁচ বলের ব্যবধানে ফিরে গেছেন স্বাগতিকদের দুই ওপেনার।

মেজাজ হারিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন জাকির। ইশ সোধির জায়গায় সুযোগ পাওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে তেড়েফুঁরে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হন ২৪ বলে একটি চারে ৮ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। 

শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই বিপদ বাড়ে জয়ের বিদায়ে। কিউই বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান এজাজ প্যাটেলের বলে শর্ট লেগে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন। ৪০ বলে ২টি চারে ১৪ রান করেন তিনি। 

২৯ রানে ২ উইকেট হারানো দলে স্বস্তি ফেরানোর চেষ্টায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দুজনই ৩ রানে ব্যাটিং করছেন। ১৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / জাকির হাসান / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • বাংলাদেশের ম্যাচ চট্টগ্রামে, জাকির খেলছেন সিলেটে
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net