Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
লিড নেওয়ার পর নিউজিল্যান্ডকে গুটিয়ে দিলেন মুমিনুল

খেলা

টিবিএস রিপোর্ট
30 November, 2023, 11:10 am
Last modified: 30 November, 2023, 11:17 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

লিড নেওয়ার পর নিউজিল্যান্ডকে গুটিয়ে দিলেন মুমিনুল

দুই পেসার কাইল জেমিসন ও টিম সাউদির ব্যাটে আজ ৫১ রান যোগ করেছে নিউজিল্যান্ড। এ দুজনকে ফেরানো মুমিনুল হক ৪ রানে ৩টি উইকেট নেন, যা টেস্টে তার সেরা বোলিং।
টিবিএস রিপোর্ট
30 November, 2023, 11:10 am
Last modified: 30 November, 2023, 11:17 am

বোলার হলেও ব্যাটিংটা জানা আছে কাইল জেমিসন ও টিম সাউদির। দ্বিতীয় দিন অপরাজিত থেকে মাঠ ছাড়া এ দুজন সিলেট টেস্টের তৃতীয় দিন সকালে নির্ভার থেকেই খেলে যাচ্ছিলেন। বাংলাদেশের কোনো বোলারই পারছিলেন না জুটিটি ভাঙতে। নিয়মিত বোলাররা যখন ব্যর্থ, তখন কাজটি করলেন অনিয়মিত বোলার মুমিনুল হক। লিড নেওয়ার পরপরই জেমিসন ও সাউদিকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিলেন বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৩১৭ রানে, ৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। ৮ উইকেটে ২৬৬ রান করে দ্বিতীয় দিন শেষ করা কিউইরা আজ ৫১ রান যোগ করেছে। এটা সম্ভব হয়েছে দুই পেসার জেমিসন ও সাউদির ব্যাটে। নবম উইকেটে এ দুজন ৫২ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর শেষ উইকেটটিও তুলে নেওয়া মুমিনুল ৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। টস জিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১০ রান করে।

নিউজিল্যান্ডকে লিড এনে দেওয়ার পথে দায়িত্বশীল ভূমিকা পালন করা কিউই অধিনায়ক সাউদি ৬২ বলে ৩টি চারে ৩৫ রান করেন। এই ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট ও ২ হাজার রানের মাইলফলক ছোঁন তিনি। জেমিসন ৭০ বলে একটি চারে ২৩ রান করেন। বোলিংয়ে আগেরদিন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তাইজুল ইসলাম ১০৯ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন। ৪ রানে মুমিনুলের শিকার ৩ উইকেট, যা টেস্টে তার সেরা বোলিং। শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান একটি করে উইকেট পান। 

আগের দিন নিউজিল্যান্ডকে ভালো শুরু করতে দেয়নি বাংলাদেশ। দলীয় ৩৬ রানে টম ল্যাথামকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাইজুল। সুইপ করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন ৪৪ বলে ৩টি চারে ২১ রান করা ল্যাথাম। ৮ রান পরই মেহেদী হাসান মিরাজের তোপ, তার শিকার ডেভন কনওয়ে। ৪০ বলে একটি চারে ১২ রান করে আউট হন কিউই এই ব্যাটসম্যান। ৪৪ রানে দুই উইকেট চাপে পড়া দলকে কিছুটা স্বস্তি এনে দেন ২৯তম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া উইলিয়ামসন ও হেনরি নিকোলস। 

তৃতীয় উইকেটে এ দুজন ৫৪ রানের জুটি গড়েন। দলীয় ৯৮ রানে থামতে হয় নিকোলসকে। ৪২ বলে একটি করে চার ও ছক্কায় ১৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান শরিফুল। বাংলাদেশের বাঁহাতি এই পেসারের ১৩৩ কি.মি গতির অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ধরা পড়েন নিকোলস। এরপর আবারও নিউজিল্যান্ডের লড়াই, ড্যারিল মিচেলের সঙ্গে জুটি গড়ে তোলেন এক পাশ আগলে খেলে যাওয়া উইলিয়ামসন। 

এই জুটিতে তারা ৬৬ রান যোগ করেন। ৫৪ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪১ রান করা মিচেলকে ফিরিয়ে জুটিটি ভাঙেন নিউজিল্যান্ডকে সবচেয়ে বেশি ভোগানো তাইজুল। পরের জুটিটি বড় হয়নি ‍কিউইদের, টম ব্লান্ডেল দ্রুতই ফিরে যান। ২৩ বলে ৬ রান করা উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে সাজঘর দেখিয়ে দেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। ৫ উইকেট হারানোর পর ইনিংসের সবচেয়ে বড় জুটি পায় নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৭৮ রান যোগ গড়েন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস। 

ফিলিপস ৬২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪২ রান করেন। এর কিছুক্ষণ পরই আউট হন উইলিয়ামসন। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে ২০৫ বলে ১১টি চারে ১০৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর ইশ সোধিকে দ্রতই ফেরান তাইজুল। দিনের বাকিটা অংশ ব্যাটিং করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দলটির দুই পেসার জেমিসন ও সাউদি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / মুমিনুল হক / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net