Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বাংলাদেশ ক্রিকেটের ধারা পরিবর্তনের ভাবনায় হাথুরুসিংহে

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2023, 05:05 pm
Last modified: 26 November, 2023, 07:31 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটের ধারা পরিবর্তনের ভাবনায় হাথুরুসিংহে

চান্দিকা হাথুরুসিংহে মনে করেন, তরুণ ক্রিকেটারদের সামর্থ্য যাচাইয়ের ভালো সুযোগ এটা। এ ছাড়া অভিজ্ঞরা সব সময় খেলবেন না, তাই পরিবর্তনের হাওয়াটা এখনই বইয়ে দিতে চান বাংলাদেশের প্রধান কোচ।
টিবিএস রিপোর্ট
26 November, 2023, 05:05 pm
Last modified: 26 November, 2023, 07:31 pm

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, সিলেটে আগামী ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানের। দলে নেই অভিজ্ঞ তামিম ইকবাল। সদ্যজাত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে এক মাসের ছুটি নিয়েছেন লিটন কুমার দাস। চোটের কারণে খেলছেন না দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। 

সব মিলিয়ে এক সঙ্গে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। এটা চ্যালেঞ্জিং হলেও ইতিবাচকভাবে ভাবছেন চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, তরুণ ক্রিকেটারদের সামর্থ্য যাচাইয়ের ভালো সুযোগ এটা। এ ছাড়া অভিজ্ঞরা সব সময় খেলবেন না, তাই পরিবর্তনের হাওয়াটা এখনই বইয়ে দিতে চান লঙ্কান এই কোচ। তার মতে, এটা বাংলাদেশের ক্রিকেটের ধারা পরিবর্তন করার অধ্যায়। 

অভিজ্ঞ ক্রিকেটারদের দলে না পাওয়ার ব্যাপারে হাথুরুসিংহে বলেন, 'যেকোনো দলের জন্যই এতো অভিজ্ঞদের এক সঙ্গে হারানোটা চ্যালেঞ্জিং। বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ কেউ কেউ বাংলাদেশের হয়ে ১৫ বছরের বেশি সময় ধরে খেলছে, কেউ কেউ ১০ বছর ধরে। একদিক থেকে এটা সামনে তাকানোর সুযোগ, তরুণরা কেমন করে সেটা দেখার জন্য। অনেক দিন ধরে খেলা ক্রিকেটারদের ছাড়াই সামনে এগিয়ে যাওয়ার জন্যও এটা সঠিক সময়। তারা অজীবন খেলবে না। তরুণ কয়েকজনের সুযোগ ভালো করার, লম্বা ক্যারিয়ার গড়ার; এটা রোমাঞ্চিত হওয়ার ব্যাপার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের লক্ষ্য জানতে চাইলে বাংলাদেশের প্রধান কোচ বলেন, 'আদর্শগতভাবে প্রতিটি দলই দেশের মাটিতে জেতার গর্ব করে। আমরাও ব্যতিক্রম নই। তো আমরা নিজেদের কন্ডিশনে ম্যাচ জেতার দিকে তাকিয়ে আছি এবং বাইরে গিয়ে লড়াই করতে চাচ্ছি। এটা আমাদের পরিকল্পনা। নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে আমরা সচেতন। আমরা বড় কিছুর ভবিষ্যদ্বাণী করব না। তবে দেশের মাঠে আমরা যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করব এবং বিদেশের জন্য প্রস্তুত হব।'

'আপনি যদি দেখেন, আমরা এখন একটা দল তৈরি করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা পরিবর্তনের ধারা। রোমাঞ্চকর বিষয় হলো, খুব ভালো তরুণ ক্রিকেটার আছে। তবে চ্যালেঞ্জটা হলো, তারা খুব বেশি (আন্তর্জাতিক) ক্রিকেট খেলেনি। তো সামনে এগিয়ে যেতে এবং ব্যাটিং-বোলিংয়ে প্রতিটা জায়গার জন্য ক্রিকেটারদের বড় একটা পুল তৈরি করতে আমাদের ভালো পরিকল্পনা করতে হবে। অনেক বেশি চ্যালেঞ্জ থাকলে দলের ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, যা দলকে আরও শক্তিশালী করে।' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net