Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নিউজিল্যান্ড সফরেও যাওয়া হবে না তাসকিনের

খেলা

টিবিএস রিপোর্ট
24 November, 2023, 04:55 pm
Last modified: 24 November, 2023, 05:00 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

নিউজিল্যান্ড সফরেও যাওয়া হবে না তাসকিনের

কাঁধের চোটে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। এই সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরেও যাওয়া হবে না ডানহাতি এই পেসারের। দীর্ঘমেয়াদে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে তাকে।
টিবিএস রিপোর্ট
24 November, 2023, 04:55 pm
Last modified: 24 November, 2023, 05:00 pm

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৮ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। কাঁধের পুরনো চোটের কারণে এই সিরিজে খেলা হবে তাসকিন আহমেদের। এই সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। এই সফরেও ডানহাতি এই পেসারের খেলা হবে না। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এমনই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তাসকিনকে লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখার পরিকল্পনা তাদের। সেটা অন্তত তিন-চার সপ্তাহ, অবস্থা বিবেচনায় সময় আরও বাড়তে পারে। আগামী ১২-১৩ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশের, ১৭ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ। সময়কাল বিবেচনায় তাসকিনের খেলার কোনো সম্ভাবনা নেই। 

দেবাশিষ চৌধুরী বলেন, 'তাসকিনের জন্য আমরা দীর্ঘমেয়াদে পুনর্বাসন চাচ্ছি। ওর তো কাঁধে ব্যথা আছে, ওষুধ খেতে হয়। কিন্তু আমরা চাই না এভাবে ওষুধ খেয়ে খেয়ে সে খেলুক। আমরা চাই সে লম্বা সময় ধরে বিশ্রামে থাকুক এবং পুনর্বাসন প্রক্রিয়ায় থাকুক। লম্বা সময় বলতে তিন-চার সপ্তাহের জন্য তার সবকিছু বন্ধ, শুধু পুনর্বাসন। এমন একটা পরিকল্পনা করছি। তবে দুই-তিন সপ্তাহ পরপর আমরা রিভিউ করব।' 

'ভারতে এমআরআই করেছে। ওর টিয়ার আছে, যেটা আগেও ছিল। ওটা নিয়েই খেলছে। এটা নিয়ে ইংল্যান্ডের ডাক্তার দেখাতেও গিয়েছিল তাসকিন। ভারতেও স্পোর্টসের ডাক্তাররা তাকে দেখেছে। তো সব মিলিয়ে কিছুদিন পরপর আমরা অগ্রগতিটা মনিটর করব। তবে আমাদের চাওয়া দীর্ঘ সময় ধরে যেন সে খেলার বাইরে থাকে। আগে যেমন দুই-এক সপ্তাহ বিশ্রাম নিয়ে খেলে ফেলতো, এমন নয়। লম্বা সময়ের বিশ্রাম, যেন রিকভার হয়।' যোগ করেন তিনি। 

নিউজিল্যান্ড সফরে তাসকিনের খেলার সম্ভাবনা নেই, তবে শেষ দিকে সুযোগ হতে পারে বলেও জানান বিসিবির প্রধান চিকিৎসক। যদিও এ সফরে তাসকিনকে নিয়ে ভাবা হচ্ছে না বলেন জানান তিনি। দেবাশিষ চৌধুরী বলেন, 'নিউজিল্যান্ড সফর নিয়ে আমরা ওভাবে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি আমাদের টাইমিং। ১৫ দিন পর তাকে আমরা আবার দেখবো যে কী অবস্থা। এর ১৫ দিন পর আবার রিভিউ। এর মধ্যে নিউজিল্যান্ড সফর চলে এলেও কিছু করার নেই। আমরা চাই সে যেন দীর্ঘমেয়াদে ভালো থাকে। সফরে শেষের দিকে টি-টোয়েন্টি, এমনও হতে পারে সে সময় ভালো অনুভব করতে পারে। কারণ এই ফরম্যাটে তিন-চার ওভার করলেই হয়। ওই সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।'

পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা তাসকিনকে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। সে অনুযায়ী পুনর্বাসন শুরু করে দিয়েছেন তিনি। টিবিএসকে বাংলাদেশের এই পেসার বলেন, 'পুনর্বাসন করছি। এই প্রক্রিয়ায় থাকলে আশা করছি চোট কাটিয়ে উঠবো। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত ঠিক না হলে তখন একটাই পথ, অস্ত্রোপচার করানো। তবে এখনই সেভাবে ভাবছি না। আগে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাই, তারপরে দেখা যাক কী হয়। 

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোট নিয়ে ভুগেছেন। পুরনো কাঁধের চোটের কারণে বাংলাদেশের ৯ ম্যাচে দুটিতে খেলা হয়নি তার। পুরো ফিট থেকে যে সাত ম্যাচে খেলছেন, তেমন নয়। দুই ম্যাচ পরই চোটে ভুগতে শুরু করেন তিনি। ‍ব্যথানাশক ওষুধ খেয়ে খেলতে হয়েছে তাসকিনকে। এ কারণেই বিসিবির মেডিকেল বিভাগের পরিকল্পনা তাকে দীর্ঘমেয়াদে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা। এমনও হতে পারে, ফিট হতে সব মিলিয়ে দুই মাসেরও বেশি সময় লেগে যেতে পারে তাসিকেনর। তেমন হলে আগামী বিপিএলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বিশ্বকাপে সাত ম্যাচে ৬ উইকেট নেওয়া ডানহাতি এই পেসারের।  

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পান তাসকিন। সফরের প্রথম টেস্ট চলাকালীন চোটে দেশে ফিরে আসতে হয় বাংলাদেশের এই পেসারকে। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাসকিনের অস্ত্রোপচার করায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / পেসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net