Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিলো আইসিসি

খেলা

টিবিএস ডেস্ক
21 November, 2023, 07:20 pm
Last modified: 21 November, 2023, 07:28 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিলো আইসিসি

আইসিসির সদস্যপদ স্থগিত করা হলেও আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা। তবে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলে আইসিসির বোর্ড মিটিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
21 November, 2023, 07:20 pm
Last modified: 21 November, 2023, 07:28 pm

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কার আয়োজন করার কথা ছিল। কিন্তু দেশটি থেকে যুবাদের আসর সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদে বোর্ড সভার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেটে সরকারের হস্তক্ষেপের কারণে সম্প্রতি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শ্রীলঙ্কা ক্রিকেটে প্রশাসনিক অনিশ্চিয়তার কারণে যুব বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাৎক্ষণিক এই সিদ্ধান্তের প্রভাব অবশ্য শ্রীলঙ্কার ক্রিকেটের ওপর পড়বে না। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে এমনই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সদস্যপদ স্থগিত হলেও শ্রীলঙ্কায় কোনো দ্বিপাক্ষিক সিরিজ, ঘরোয়া সিরিজ, টুর্নামেন্টসহ কোনো পর্যায়ের ক্রিকেট বাধাগ্রস্ত হবে না বলে মত দিয়েছে আইসিসি বোর্ড। তবে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলে বোর্ড মিটিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। যেখানে বলা হয়েছে, 'শ্রীলঙ্কা ক্রিকেটের বক্তব্য শোনার পর আইসিসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, সদস্য হিসাবে তার দায়বদ্ধতা লঙ্ঘনের জন্য স্থগিত হওয়ার পরেও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে। এর জন্য স্বায়ত্তশাসিতভাবে এবং সরকারী হস্তক্ষেপ ছাড়াই ক্রিকেট পরিচালনা করতে হবে।'

অর্থাৎ, আইসিসির সদস্যপদ স্থগিত করা হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের মাধ্যমেই পরিচালিত হতে হবে দেশটির ক্রিকেট। এভাবে চললে আইসিসির তহবিলের একটি সীমিত অংশ পাবে তারা। শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হলেও আসরিটতে তারা অংশ নেবে বলে জানা গেছে।

আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে যুবাদের আসরটি হওয়ার কথা ছিল। এই সূচি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির (১০ জানুয়ারি থেক ১০ ফেব্রুয়ারি) সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। এরপরও অবশ্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা জানিয়েছেন, একই সঙ্গে দুটি টুর্নামেন্ট আয়োজন করতে সমস্যা হবে না তাদের। ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প আয়োজক হিসেবে ভাবা হয়েছিল। তবে টুর্নামেন্ট আয়োজনে কমপক্ষে তিনটি ভেন্যু দরকার, ওমানের আছে মাত্র একটি। আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজন করলে খরচ বাড়বে, তাই দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট / আইসিসি / যুব বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net