Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
বিশ্বসেরার মুকুট জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৪১

খেলা

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 06:30 pm
Last modified: 19 November, 2023, 06:38 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

বিশ্বসেরার মুকুট জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৪১

অজিদের বোলিং দাপটের দিনে ভারতের পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বাকিদের কেউ ৯ রানের বেশি করতে পারেননি। শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা পারেননি ব্যাট হাতে দলকে পথ দেখাতে। 
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 06:30 pm
Last modified: 19 November, 2023, 06:38 pm

দাপুটে শুরুতে ঝড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা। পরে হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এরপরও বড় সংগ্রহ গড়া হলো না ভারতের। প্যাট কামিন্স, মিচল স্টার্ক, জশ হাজেলউড, অ্যাডাম জ্যাম্পদের দারুণ বোলিংয়ের সামনে বলার মতো রান যে এই তিনজনই করতে পেরেছেন। বোলারদের নিয়ে শেষ দিকে সূর্যকুমারের লড়াই বেশি রান যোগ করেনি ভারতের স্কোরকার্ডে। 

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাটিং করা ভারত ৫০ ওভারে ১০ উইকেটে ২৪০ রান তুলেছে। বিশ্বকাপের আয়োজক দলটির পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বাকিদের কেউ ৯ রানের বেশি করতে পারেননি। এদিন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা পারেননি ব্যাট হাতে দলকে পথ দেখাতে। 

দাপুটে শুরু করলেও দলীয় ৩০ রানে উইকেট হারায় ভারত, ফিরে যান ওপেনার শুভমান গিল। যদিও তাকে হারানোর চাপ সহজেই কাটিয়ে তোলেন অধিনায়ক রোহিত শর্মা ও কোহলি। কিন্তু ৭০ পেরিয়ে হঠাৎ দিক হারায় ভারত। দলীয় ৭৬ রানে ম্যাক্সওয়েলের বলে ক্যাচ তুলে আউট হন ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রান করা রোহিত। 

৫ রান পরই ফিরে যান শ্রেয়াস আইয়ার। শেষ দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি করা ভারতের এই ব্যাটসম্যান ৩ বলে ৪ রান করেন। ৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে এগিয়ে নিতে থাকেন কোহলি ও রাহুল। চাপে পড়ে যাওয়ায় ধীর-স্থির ব্যাটিং করতে থাকেন তারা। চতুর্থ উইকেটে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন এ দুজন। এই জুটি ভেঙে ভারতের চাপ বাড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরেন কোহলি। অফ স্টাম্পের বাইরে কামিন্সের করা বুক সমান ডেলিভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড এজে বোল্ড হন আগের ম্যাচে ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিতে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে রেকর্ড গড়া ডানহাতি এই ব্যাটসম্যান। ৬৩ বলে ৪টি চারে ৫৪ রান করেন কোহলি। ওয়ানডেতে এটা তার ৭২তম হাফ সেঞ্চুরি, বিশ্বকাপের ১২তম।

কিছুক্ষণ পরই বিদায় নেন ২২ বলে ৯ রান করা জাদেজা। ২০০ পেরিয়ে স্টার্কের দুর্বার এক ডেলিভারিতে উইকেটের পেছনে ধরা পড়েন রাহুল। ১০৭ বলে একটি চারে ইনিংস সেরা ৬৬ রান করেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর অজিদের শাসন করা বোলিংয়ে সামনে সূর্যকুমার কিছু রান করেন। ২৮ বলে একটি চারে ১৮ রান করেন তিনি। 

স্টার্ক সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২৮ ম্যাচে ৬৫ উইকেট হলো তার, যা বিশ্বকাপ ইতহাসের তৃতীয় সর্বোচ্চ। কামিন্স ১০ ওভারে ৩৪ রানে ২টি উইকেট নেন। হ্যাজেলউডের শিকারও ২ উইকেট, ১০ ওভারে তার খরচা ৬০। একটি করে উইকেট পান জ্যাম্পা ও ম্যাক্সওয়েল। এই উইকেটে এবারের আসরে ২৩ উইকেট হলো জ্যাম্পার। যৌথভাবে মোহাম্মদ শামির সঙ্গে শীর্ষে আছেন তিনি।  

Related Topics

টপ নিউজ

ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net