Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো আফগানদের

খেলা

টিবিএস রিপোর্ট
10 November, 2023, 10:40 pm
Last modified: 10 November, 2023, 10:45 pm

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো আফগানদের

নয় ম্যাচে চার জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও নিশ্চিত করেছে আফগানিস্তান।
টিবিএস রিপোর্ট
10 November, 2023, 10:40 pm
Last modified: 10 November, 2023, 10:45 pm

একটা পর্যায়ে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলার আশা জাগিয়েছিল আফগানিস্তান। সেটি আর শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছে আফগানিস্তান। 

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরেছে হাসমতউল্লাহ শহিদির দল। নয় ম্যাচে চার জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও নিশ্চিত করেছে আফগানিস্তান। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আফগানদের দেওয়া ২৪৫ রানের মাঝারি লক্ষ্য সহজেই তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। দেখেশুনে খেলে ১৫ বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। 

৯৫ বলে ছয় চার ও এক ছয়ে ৭৬ রান করে অপরাজিত ছিলেন ভ্যান ডুসেন। ৪১ রান করেছেন কুইন্টন ডি কক। এছাড়া ৩৭ বলে এক চার ও তিন ছয়ে ৩৯ রান করে অপরাজিত ছিলেন ফেকায়ো। আফগানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ২৪৪ রান করে আফগানিস্তান। দ্বিতীয় আফগান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করা থেকে মাত্র তিন রান দূরে ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ১০৭ বলে সাত চার ও তিন ছয়ে ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৪ রান দিয়ে চারটি উইকেট নেন জেরার্ল্ড কোয়েটজে। 

দ্বিতীয় সেমি-ফাইনালে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা৷ অজিরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল খেলবে বাংলাদেশের বিপক্ষে।

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net