Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
‘আমাদের দেশের মানুষ ক্রিকেটকে এতো ভালোবাসে, তারা যে কতোটা কষ্ট পেয়েছে’

খেলা

টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
29 October, 2023, 07:45 pm
Last modified: 30 October, 2023, 12:11 pm

Related News

  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

‘আমাদের দেশের মানুষ ক্রিকেটকে এতো ভালোবাসে, তারা যে কতোটা কষ্ট পেয়েছে’

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষ না করেই ইডেন গার্ডেন্স ছাড়েন পাপন। ছোট লক্ষ্য তাড়ায় ৭০ রানে বাংলাদেশের ৬ উইকেট পড়ার পর স্টেডিয়াম থেকে বেরিয়ে যান বিসিবি সভাপতি, দলের এমন হার না দেখতেই যেন তার এমন সিদ্ধান্ত। 
টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
29 October, 2023, 07:45 pm
Last modified: 30 October, 2023, 12:11 pm
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: বিসিবি

বাংলাদেশের বিশ্বকাপ মিশন ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে আফগানিস্তানকে সহজে হারালেও পরের ম্যাচগুলোয় কেবল হতাশার গল্পই লিখে গেছে সাকিব আল হাসানের দল। জয়ে ফেরার মিশন নিয়ে মাঠে নেমে দেনারল্যান্ডসের বিপক্ষেও হেরে যায় তারা। ছয় ম্যাচে জয় মাত্র একটিতে, বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে পর ভক্ত-সমর্থকদের কথা ভেবে কষ্ট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।

রোববার কলকাতায় সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের দিন কলকাতায় আসেন তিনি। কিন্তু বাংলাদেশের ম্যাচ শেষ না করেই ইডেন গার্ডেন্স ছেড়ে যান পাপন। ছোট লক্ষ্য তাড়ায় ৭০ রানে ৬ উইকেট পড়ার পর স্টেডিয়াম থেকে বেরিয়ে যান, বাংলাদেশের এমন হার না দেখতেই যেন বিসিবি সভাপতির এমন সিদ্ধান্ত। 

মন খারাপ করেই মাঠ ছাড়েন তিনি, এমন হারে মন খারাপ ভক্ত-সমর্থকদেরও। তাদের কষ্টের কথা ভেবে ক্রিকেটারদের খারাপ লাগছে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমাদের সারা দেশের মানুষ ক্রিকেটকে এতো ভালোবাসে, ক্রিকেটের প্রতি তাদের যে প্যাশন…। তারা যে কতোটা কষ্ট পেয়েছে, এটা চিন্তা করে ওদের (বাংলাদেশের ক্রিকেটার) আরও বেশি খারাপ লাগছে।'

'কারণ ওরাই তো সুপারস্টার ছিল সব সময়। একদিন দুই দিনের না, এতো বছরের ক্যারিয়ার ওদের। ওরা রান পাচ্ছে না, ওরা নিজেরাও তা মেনে নিতে পারছে না। এটাই ওদের বললাম। মানুষ এখন খারাপ বলবে, না বলার কোনো কারণই নেই। মানুষ ক্রিকেটকে ভালোবাসে বলেই তো এ ধরনের খেলা খেললে বা হারলে, খারাপ বলে। মানুষজন বোর্ডকে বলবে, কোচিং স্টাফদের বলবে, খেলোয়াড়দের বলবে। সেটা স্বভাবিক, এটা নিয়ে আমরা একমত।' যোগ করেন তিনি। 

ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা জানাতে গিয়ে পাপন বলেন, 'আমার কাছে একটা সময় মনে হয়েছে, ওরা হয়তো মানসিকভাবে অনেক ডাউন। এখানটায় খুব একটা কিছু বলার বা করার আমাদের নেই। যেহেতু একটা বিশ্বকাপ চলছে, এখানে এসে আমরা ইচ্ছা করলেও কোনো পরিবর্তন আনতে পারব না। এটা হয়তো আপনারা সবাই বোঝেন। তাই আমাদের কিছু করার নেই।'

অধিনায়ক সাকিব আল হাসানের মতো পাপনের চাওয়া, শেষ তিনটা ম্যাচে ভালো খেলকু বাংলাদেশ। তার ভাষায়, 'আমাদের সামনে তিনটা ম্যাচ আছে। এই তিনটা ম্যাচ কীভাবে আমরা ভালো খেলতে পারি, এটা করা ছাড়া কোনো উপায় নেই। এটা করতে ওদেরকে সাহস যোগাতে হবে। ওদের মধ্যে বিশ্বাসটা জাগানো যে, ওরা পারবে এবং ওরা পারে। এই সাহসটা যদি ওদের নিজেদের মধ্যে না আসে তাহলে কিন্তু ওরা সব সময় একটু এলোমেলো থাকবে, একটু দ্বিধায় থাকবেই।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / বিসিবি সভাপতি / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net