Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
17 October, 2023, 07:50 pm
Last modified: 17 October, 2023, 08:48 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

দ্বিতীয় লেগের ম্যাচে আজ ৫৮ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপরেও আক্রমণাত্মক খেলে জিতেছে কাবরেরার দল। 
টিবিএস রিপোর্ট
17 October, 2023, 07:50 pm
Last modified: 17 October, 2023, 08:48 pm
মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ দলের উল্লাস। ছবি: ইউটিউব

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডের ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস অ্যারেনাতে দ্বিতীয় লেগের ম্যাচে দশজনের দল নিয়ে ৪০ মিনিট খেলেও জিতেছে হাভিয়ের কাবরেরার দল। 

প্রথম লেগের ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচে আজ ৫৮ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপরেও আক্রমণাত্মক খেলে জিতেছে কাবরেরার দল। 

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না বাংলাদেশ এবং মালদ্বীপের সামনে। নিজেদের মাঠ আর দর্শকের সামনে জয় হয়েছে বাংলাদেশেরই। রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২০ বছর পর ঘরের মাঠে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে হাভিয়ের কাবরেরার দল। সবশেষ ২০০৩ সাফে মালদ্বীপকে নিজেদের মাঠে হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। 

দারুণ এই জয়ে বাছাইপর্বের 'আই' গ্রুপে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। এই গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন আগে থেকেই আছে। এবার বাছাইপর্বে সেই গ্রুপে খেলবে কাবরেরার দল। ১৬ নভেম্বর মেলবোর্নে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ম্যাচে মালদ্বীপ শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে। তবে প্রথম চেষ্টাতেই সাফল্য বাংলাদেশের। দলীয় এক প্রচেষ্টাতে ১১ মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশের। সাদউদ্দিনের বাড়িয়ে দেওয়া বল বাইরে যাওয়ার আগেই দারুণ এক কাট ব্যাক করেন ফয়সাল আহমেদ ফাহিম। চলন্ত বলে দারুণ ভলিতে বলকে জালে জড়ান রাকিব হোসেন। 

তবে মালদ্বীপ এই গোল শোধ করেছে ৩৬ মিনিটে। হামজার কর্নার বাংলাদেশের ফাহিমের মাথায় লেগে ফাঁকায় বল পান ইব্রাহিম আইসাম। ঠান্ডা মাথায় বল জালে জড়ান মালদ্বীপ মিডফিল্ডার।

বিরতি থেকেই বাংলাদেশকে গোলের আনন্দে ভাসান একের পর এক সুযোগ নষ্ট করা ফয়সাল আহমেদ ফাহিম। ৪৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে সাদউদ্দিনের শট প্রথম দফায় ফেরান মালদ্বীপ গোলরক্ষক। ফিরতি বলে সোহেল রানার পা হয়ে বল পান ফাহিম। ডান পায়ের শটে বল জালে জড়াতে এ যাত্রায় ভুল হয়নি বাংলাদেশি ফরোয়ার্ডের। জাতীয় দলের হয়ে তুলে নেন প্রথম গোল। 

ফাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর মো. সোহেল রানার শিশুতোষ ভুলে বিপাকে পড়ে কাবরেরার দল। ম্যাচের ৫৯ মিনিটে মালদ্বীপের অর্ধে অহেতুক ফাউল করে বসলেন সোহেল। দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বের করে দেন রেফারি। 

সমতায় ফিরতে শেষ সময়ে বাংলাদেশকে কঠিন চাপে ফেলে মালদ্বীপ। এই সময়ে ক্রমেই স্বাগতিকদের অর্ধে আক্রমণ পর আক্রমণ করে গেছে মালদ্বীপ। এর মাঝেও ৮৯ মিনিটে বল জালে জড়িয়েছিলেন বিশ্বনাথ ঘোষ তবে রেফারি বাজান ফাউলের বাঁশি। শেষ দিকে মুজিবর রহমান জনিকে ফাউল করে লাল কার্ড দেখেন মালদ্বীপ ডিফেন্ডার আহনাফ রশিদ। শেষ সময়টকু স্নায়ু ধরে রেখে বাংলাদেশ সমর্থকদের উল্লাসে ভাসান রাকিব-বিশ্বনাথরা।

 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net