Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ভারতের অর্থনীতিতে ২২০ বিলিয়ন রুপি যোগ করতে পারে ক্রিকেট বিশ্বকাপ

খেলা

ব্লুমবার্গ
05 October, 2023, 03:50 pm
Last modified: 05 October, 2023, 03:52 pm

Related News

  • ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল
  • আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনা মূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ
  • ‘চামার’ থেকে ক্রিকেট নায়ক! 
  • বাংলাদেশ বিশ্বকাপ জিতলে দলের সব খেলোয়াড়কে বিএমডব্লিউ দেবে নগদ
  • বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদেই

ভারতের অর্থনীতিতে ২২০ বিলিয়ন রুপি যোগ করতে পারে ক্রিকেট বিশ্বকাপ

বেশি উপকৃত হবে রিটেইল খাত, বাড়বে বেচাকেনা। তবে ভারতের মূল্যস্ফীতিও কিছুটা বাড়িয়ে দিতে পারে বিশ্বকাপ।
ব্লুমবার্গ
05 October, 2023, 03:50 pm
Last modified: 05 October, 2023, 03:52 pm
ছবি: এএফপি

ব্যাংক অভ বারোদার অর্থনীতিবিদদের হিসাব বলছে, আয়োজক দেশ ভারতের অর্থনীতিতে ২২০ বিলিয়ন রুপি বা ২.৬ বিলিয়ন ডলার যোগ করতে পারে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। 

মধ্য-নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেট বিশকাপে। আশা করা হচ্ছে, খেলা দেখতে বিপুলসংখ্যক স্থানীয় ও আন্তর্জাতিক দর্শক হাজির হবে মাঠে। মোট ১০টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। অর্থনীতিবিদ জাহ্নবী প্রভাকর ও অদিতি গুপ্তা লিখেছেন, এই শহরগুলোর ভ্রমণ ও আতিথেয়তা খাত লাভবান হবে সবচেয়ে বেশি।

ভারতে তিন মাসব্যাপী উৎসবের মৌসুমও শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে। তার সঙ্গে যোগ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। দুই অর্থনীতিবিদ লিখেছেন, এর ফলে বিশেষ করে রিটেইল খাত লাভবান হবে বেশি; কারণ বহু মানুষ 'আবেগ থেকে পণ্য কিনবে'।

২০১৯ সালে মোট ৫৫২ মিলিয়ন দর্শক বিশ্বকাপ দেখেছিল। অর্থনীতিবিদরা আশা করছেন, টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিলিয়ে ভারত থেকে এরচেয়ে বেশিসংখ্যক দর্শক এবারের আসর দেখবে। এর ফলে টিভি স্বত্ব ও স্পন্সরসশিপ আয় থেকে মোট ১০৫ বিলিয়ন থেকে ১২০ বিলিয়ন রুপি আয় হতে পারে।

গবেষকরা বলছেন, উৎসবের মৌসুমে অনুষ্ঠিত হওয়ায় ক্রিকেট বিশ্বকাপ আসর রিটেইল খাতকে বড় সুফল এনে দেবে।

তবে বিশ্বকাপের কারণে বেড়ে যেতে পারে মূল্যস্ফীতিও। বিমানের টিকেট, হোটেল ভাড়া এ সময় অনেক বেড়ে গেছে। সেইসঙ্গে দশ আয়োজক শহরের অনানুষ্ঠানিক খাতের সার্ভিস চার্জও অনেকটা বেড়ে যেতে পারে। 

সবমিলিয়ে অক্টোবর ও নভেম্বরে ভারতের মূল্যস্ফীতি ০.১৫ শতাংশ থেকে ০.২৫ শতাংশ বেড়ে যেতে পারে বলে উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা।

ক্রিকেট বিশ্বকাপ ভারত সরকারের রাজকোষের স্বাস্থ্য বাড়াতেও সাহায্য করবে। কেননা এ সময় টিকেট বিক্রি, হোটেলের পণ্য ও সেবা, রেস্তোরাঁ এবং খাবার ডেলিভারি থেকে ভারত সরকারের কর আদায় বাড়বে।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ক্রিকেট বিশ্বকাপ / ভারত বিশ্বকাপ / বিশ্বকাপের অর্থনীতি / বিশ্বকাপের সুফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল
  • আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনা মূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ
  • ‘চামার’ থেকে ক্রিকেট নায়ক! 
  • বাংলাদেশ বিশ্বকাপ জিতলে দলের সব খেলোয়াড়কে বিএমডব্লিউ দেবে নগদ
  • বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদেই

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net