Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনা মূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ

বাংলাদেশ

দ্য টেলিগ্রাফ
12 January, 2025, 10:55 am
Last modified: 12 January, 2025, 11:04 am

Related News

  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে

আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনা মূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ

২০১৯ বিশ্বকাপের দুটি ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছিলেন টিউলিপ সিদ্দিক। দুপুরের খাবারসহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড। 
দ্য টেলিগ্রাফ
12 January, 2025, 10:55 am
Last modified: 12 January, 2025, 11:04 am
টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

২০১৯ সালে টিউলিপ ও তার ভাই-বোনেরা মিলে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিনামূল্যে দুটি ম্যাচ উপভোগ করেছেন। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদও। 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। 

সরকারি নথিপত্রের বরাতে টেলিগ্রাফ জানায়, ২০১৯ বিশ্বকাপের দুটি ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছিলেন টিউলিপ সিদ্দিক। দুপুরের খাবারসহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড। 

ওভাল ক্রিকেট স্টেডিয়ামে ৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ এবং পরবর্তী মাসে লর্ডসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে উপস্থিত ছিলেন টিউলিপ ও তার সঙ্গীরা।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজী নাবিল আহমেদসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে বলে দ্য টেলিগ্রাফকে জানিয়েছে সংস্থাটির এক মুখপাত্র। এই সাবেক রাজনীতিকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ ও স্বর্ণ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নাবিল আহমেদ। ৫ আগস্টের পর তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে শোনা যায়।

টিউলিপ সিদ্দিক নিজেকে শেখ হাসিনা সরকারের সাথে সংশ্লিষ্টতা থেকে দূরে রাখার চেষ্টা করলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ২০১৯ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তৎকালীন লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হয়ে প্রচারণায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

গত বছরের নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থকরা ফুল নিয়ে টিউলিপের উত্তর লন্ডনের বাড়িতে তাকে অভিনন্দন জানাতে উপস্থিত হন। ওই বাড়িটির মালিক আবদুল করিম, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

লেবার পার্টির সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে টিউলিপ সিদ্দিক সেখানে থাকেন। এমনকি তার কিছু প্রতিবেশীও জানতেন না তিনি সেখানে বাস করেন।

আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ আয়াস নিজেই টিউলিপের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন এবং তাকে ফুল উপহার দেন। পরে ফেসবুকে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়, যখন টেলিগ্রাফ লেবার পার্টির কাছে জানতে চায় আওয়ামী লীগ সমর্থকরা কীভাবে তার ঠিকানা জানতে পারলেন।

লেবার সূত্রে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে যারা টিউলিপকে চেনেন তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, তবে এতে টিউলিপ সিদ্দিকের কোনো ভুল নেই।

টেলিগ্রাফ আরও জানিয়েছে, ২০২১ সালে ব্রাইটনে লেবার পার্টির সম্মেলনে আওয়ামী লীগ সমর্থকরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচিত আবদুল শাহিদ শেখ, যুবলীগ সদস্য মোহাম্মদ আয়াস এবং সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ বিষয়ে লেবার পার্টির মুখপাত্র বলেছেন, এটি একেবারেই অযৌক্তিক দাবি। বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ এই ধরনের সম্মেলনে অংশ নেয়, যেটি বৈধ রাজনৈতিক বিতর্ক ও মতপ্রকাশের ক্ষেত্র। এই সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের ভিন্নমতকে লেবার পার্টির অবস্থান বলে ধরে নেওয়া উচিত নয়।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা কেমি ব্যাডেনক।

ব্যাডেনক বলেন, কিয়ার স্টারমারের উচিত টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা। তিনি তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, অথচ এখন তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারও তার শেখ হাসিনা সরকারের সাথে সংযোগ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।

টিউলিপের দুর্নীতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এই মন্তব্য করেন।

'দ্য সানডে টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে যে সম্পত্তিগুলো ব্যবহার করেছেন সেগুলো তদন্ত করা উচিত এবং সেগুলো যদি 'সরল ডাকাতি'র মাধ্যমে অর্জিত হয়ে থাকে তবে তার সরকারকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, 'তিনি দুর্নীতি দমন মন্ত্রী হয়ে নিজেকে রক্ষা করছেন। হয়তো তখন বুঝতে পারেননি, কিন্তু এখন তো বুঝতে পারছেন। আপনার উচিত বলা, "আমি তখন বিষয়টি বুঝিনি, এজন্য জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি।" কিন্তু তিনি তা করছেন না, নিজেকে রক্ষা করছেন।'

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পৃক্ত সম্পত্তি ব্যবহারের খবর প্রকাশের পর টিউলিপ সিদ্দিক নিজেকে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন।

স্যার লরিকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, তার কোনো ভুল হয়নি।

Related Topics

টপ নিউজ

টিউলিপ সিদ্দিক / কাজী নাবিল আহমেদ / আওয়ামী লীগ / এমপি / ক্রিকেট বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net