Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম পদক এনে দিলেন নিগাররা

খেলা

টিবিএস রিপোর্ট
25 September, 2023, 12:05 pm
Last modified: 25 September, 2023, 12:06 pm

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম পদক এনে দিলেন নিগাররা

পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষই ছিল। দলটির বিপক্ষে আগের ১৬ টি-টোয়েন্টিতে মাত্র একটি জয় ছিল বাংলাদেশের। এবার তাদেরকেই হারিয়ে এশিয়ান গেমসে পদক এনে দিলেন নিগার-স্বর্ণারা।
টিবিএস রিপোর্ট
25 September, 2023, 12:05 pm
Last modified: 25 September, 2023, 12:06 pm

দারুণ বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানেই আটকে ফেলে বাংলাদেশ। কিন্তু এই রান তাড়াতে ভালোই বেগ পেতে হয় বাংলাদেশ নারী দলকে। ৬০ পেরনো লক্ষ্য পাড়ি দিতেই ব্যাটিং করতে হয় ১৯ ওভার পর্যন্ত, হারাতে হয় ৫ উইকেট। তবে শেষ হাসি উঠেছে নিগার-মারুফাদের মুখে, এটাই বড় খবর।

সোমবার চীনের হাংজুতে এশিয়ান গেমস নারী ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশের মেয়েরা, চলতি এশিয়া গেমসে বাংলাদেশের এটাই প্রথম পদক। 

ভারতের বিপক্ষে মেসি-ফাইনালে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫১ রানেই অলআউট হয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ, এই হারে গুঁড়িয়ে যায় স্বর্ণ জয়ের আশা। আজ ব্রোঞ্জ জয়ের পথে পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষই ছিল। দলটির বিপক্ষে আগের ১৬ টি-টোয়েন্টিতে মাত্র একটি জয় ছিল বাংলাদেশের। এবার তাদেরকেই হারিয়ে পদক জিতলো বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তান। স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তারদের বোলিং তোপে ৯ উইকেটে ৬৪ রান তোলে তারা। দলটির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। জবাবে উইকেট হারিয়ে চাপে পড়লেও বোলিংয়ের ব্যাট হাতে দলকে পথ দেখানো স্বর্ণা দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 

লক্ষ্য অনযায়ী বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না, উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করেন শামীমা সুলতানা ও সাথী রানী। দুজনই ১৩ রান করে আউট হন। এ দুজন আউট হওয়ার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা উইকেটে যাওয়ার পর আরও একটি উইকেট পড়লেও সুলতানা খাতুনকে নিয়ে তিনি জয় তুলে নেন। ৩৩ বলে কোনো বাউন্ডারি ছাড়াই অপরাজিত ১৪ রান করেন স্বর্ণা। পাকিস্তানের নাশরা সান্দু ৩টি উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা পাকিস্তানেরও কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পেরোতে পারেনি। সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এ ছাড়া সাদাফ শামস ১৩, নাটালিয়া পারভাইজ ১১ ও অধিনায়ক নিদা দার ১৪ রান করেন। ব্যাটে বলে আলো ছড়ানো স্বর্ণা ৪ ওভারে ১৬ রানে ৩টি উইকেট নেন। সানজিদা ৪ ওভারে ১১ রানে পান ২ উইকেট। এ ছাড়া মারুফা, নাদিয়া ও রাবেয়া একটি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

এশিয়ান গেমস ক্রিকেট / নারী ক্রিকেট / বাংলাদেশ নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net