Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কী, জানালেন লিটন

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2023, 07:05 pm
Last modified: 20 September, 2023, 07:12 pm

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কী, জানালেন লিটন

নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ দলে থাকবেন, তা আগেই জানিয়ে রেখেছিলেন বিসিবি সভাপতি। তবে সৌম্য সরকারের সুযোগ পাওয়া অনেকটা চমকের মতো।
টিবিএস রিপোর্ট
20 September, 2023, 07:05 pm
Last modified: 20 September, 2023, 07:12 pm

মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ দলে জায়গা পাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। এশিয়া কাপের দলে অভিজ্ঞ এই ক্রিকেটারকে না রাখায় অনেক সমালোচনা হয়েছে, এমনকি তাকে ফেরানোর দাবিতে মানববন্ধনও হয়েছে। এশিয়া কাপের দলে জায়গা না হলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যে মাহমুদউল্লাহ দলে থাকবেন, সেটা এক প্রকার নিশ্চিতই করে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ বিবেচনায় আছেন। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। তবে সেখানে ছিল না সৌম্য সরকারের নাম। বাঁহাতি এই ব্যাটসম্যানের অন্তর্ভূক্তিটা তাই চমকের মতোই। এই সিরিজে সুযোগ পাওয়ার অর্থ হচ্ছে মাহমুদউল্লাহর সঙ্গে বিশ্বকাপের দলে বিবেচনায় আছেন সৌম্যও। 

তেমন হলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই দুই ক্রিকেটারের ভূমিকা কেমন হবে? ২১ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের আগে উঠলো এমন প্রশ্ন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সরাসরি মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নিয়ে না বলে ম্যাচ পরিস্থিতির কথা জানালেন লিটন কুমার দাস।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পাওয়া লিটন বলেন, 'ভূমিকা নিয়ে আমি বলতে চাই না, পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে, ৩০-৩৫ ওভারের গেম থাকলে, উনি উনার মতো গেম খেলবে। এটা বলার দরকার নেই, উনি অনেক অভিজ্ঞ। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে, তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটসম্যানের দায়িত্ব রান করা।'

তিনটি সিরিজ ও এশিয়া কাপের পর বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদউল্লাহ। চোট কাটিয়ে দলে ফিরেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এই দুজনের ফেরা নিয়ে লিটন বলেন, 'দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে সুবিধা হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা খেলাটা উপভোগ করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।'  

সর্বশেষ গত মার্চে বাংলাদেশের পক্ষে ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তাকে বিশ্রাম দেওয়া হয়। পরে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দলের বাইরে থাকেন তিনি। টি-টোয়েন্টি আরও আগে খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গত বছর এশিয়া কাপের পরে আর এই ফরম্যাটে খেলা হয়নি তার। সৌম্য বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে।   

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / মাহমুদউল্লাহ রিয়াদ / সৌম্য সরকার / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net