Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
এশিয়া কাপের প্রাইজমানি: চ্যাম্পিয়ন ভারতসহ কে পেল কত টাকা

খেলা

টিবিএস ডেস্ক
18 September, 2023, 05:10 pm
Last modified: 18 September, 2023, 05:19 pm

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি

এশিয়া কাপের প্রাইজমানি: চ্যাম্পিয়ন ভারতসহ কে পেল কত টাকা

সব মিলিয়ে এশিয়া কাপের ফাইনালের প্রাইজমানি ছিল ২ লাখ ৪৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৬৮ লাখেরও বেশি। 
টিবিএস ডেস্ক
18 September, 2023, 05:10 pm
Last modified: 18 September, 2023, 05:19 pm

১৯ দিনের মাঠের লড়াই শেষে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছে ভারত। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। শ্রেষ্ঠত্ব, শিরোপা তো আছেই, সঙ্গে পুরস্কার হিসেবে অর্থও যোগ হয়েছে। রানার্সআপ শ্রীলঙ্কাও পেয়েছে অর্থ পুরস্কার। 

এশিয়া কাপের দুই ফাইনালিস্টের জন্য মোট প্রাইজমানি ছিল ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ও ম্যাচসেরার জন্য প্রাইজমানি ছিল। সব মিলিয়ে ফাইনালের প্রাইজমানি ছিল ২ লাখ ৪৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৬৮ লাখেরও বেশি। 

চ্যাম্পিয়ন হওয়ায় বেশিরভাগ প্রাইজমানি গেছে ভারতের ঝুলিতে। অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতা দলটি পেয়েছে দেড় লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। 

রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ৭৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকার বেশি। ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব পেয়েছেন ১৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ লাখ।

আগুনে বোলিংয়ে ৭ ওভারে ২১ রান খরচায় ৬ উইকেট নেন সিরাজ। ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা ও  ভারতের পক্ষে চতুর্থ সেরা বোলিং করা ডানহাতি এই পেসার ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫ হাজার ডলার পান (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা)। 

যদিও তিনি এই অর্থ নেননি। পাল্লেকেলে ও কলম্বোর মাঠকর্মীদের মাঝে নিজের পুরস্কারের অর্থ বিলিয়ে দেন তিনি। শ্রীলঙ্কার মাঠকর্মীরা আরও পুরস্কার পেয়েছেন। তাদেরকে ৫০ হাজার ডলার পুরস্কার দিয়েছে এসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেট।

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / প্রাইজমানি / ভারত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net