Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সৌদি আরবের কোচ হলেন ইতালির সাবেক কোচ মানচিনি

খেলা

দ্য অ্যাথলেটিক
28 August, 2023, 01:50 pm
Last modified: 28 August, 2023, 02:25 pm

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়

সৌদি আরবের কোচ হলেন ইতালির সাবেক কোচ মানচিনি

মানচিনির নেতৃত্বেই ইতালি ২০২০ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপে ইতালিকে কোয়ালিফাই করাতে ব্যর্থ হন ম্যানচেষ্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক এ কোচ।  
দ্য অ্যাথলেটিক
28 August, 2023, 01:50 pm
Last modified: 28 August, 2023, 02:25 pm
ছবি: দ্য অ্যাথলেটিক

ইতালি জাতীয় দলের সদ্য সাবেক কোচ রবার্তো মানচিনিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব। ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচের সাথে দেশটির ফুটবল ফেডারেশনের চার বছরের চুক্তি হয়েছে। 

চলতি মাসে ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই মানচিনি সৌদি দলের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। এর দুই সপ্তাহ পরই গতকাল (রবিবার) সৌদি জাতীয় দলে কোচ হিসেবে তার অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করা হয়। 

সৌদির কোচ হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মানচিনি। তিনি বলেন, "সৌদি ফুটবল দলের কোচ হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। এটি নতুন এক দেশে ফুটবলীয় অভিজ্ঞতা লাভের দুর্দান্ত এক সুযোগ। বিশেষ করে এশিয়ায় ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সৌদি আরবে উৎসাহপূর্ণ ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের দক্ষতা দেশটির ফুটবলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সৌদি প্রো লিগে বিশ্বের সেরা খেলোয়াড়দের উপস্থিতি জাতীয় দলের উন্নতির সম্ভবনাকে আরও বাড়িয়ে তুলেছে।" 

এ সম্পর্কে দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসির আল মিসেহাল বলেন, "মানচিনিকে গ্রিন ফ্যালকনদের কোচ করতে পেরে আমরা আনন্দিত। ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা ও রেকর্ড আন্তর্জাতিক ফুটবলে আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।"

আর মানচিনি বলেন, "গত বিশ্বকাপে গোটা বিশ্ব সৌদি আরবের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হয়েছে। দলটির আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে। কেননা দলে বহু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমি বিশ্বাস করি, শুধু কঠোর পরিশ্রম করলে নিজেদের খেলা আরও উন্নত করতে যা যা প্রয়োজন, তার সবকিছুই দলটির রয়েছে।"

ফেডারেশন প্রেসিডেন্ট ইয়াসির আল মিসেহাল বলেন, "মানচিনির সৌদি ফুটবলের প্রতি আস্থা রয়েছে। একইসাথে ভবিষ্যতে এশিয়ান কাপ ও ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের জন্যও আমরা প্রস্তুত হচ্ছি। এই আসরগুলোর জন্য সেরা খেলোয়াড় গড়ে তোলা ও বিশ্ব মঞ্চে তাদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমাদের যে পরিকল্পনা, সেই লক্ষ্য অর্জনে মানচিনি কাজ করবেন।"

২০১৮ সালে ইতালির কোচের দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। দলটির কোচ হিসেবে মোট ৩৯ জয়, ১৩ ড্র ও নয়টি হারের স্বাদ পেয়েছেন তিনি।

মানচিনির নেতৃত্বেই ইতালি ২০২০ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপে ইতালিকে কোয়ালিফাই করাতে ব্যর্থ হন ম্যানচেষ্টার সিটির সাবেক এ কোচ।

মানচিনি ২০১২ সালে ম্যানচেস্টার সিটিকে ইংলিশ লিগ শিরোপা জেতান। এছাড়াও তিনি লাৎজিও, ইন্টার মিলান, গালাতাসারায়ের মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন।  

মানচিনি কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরব প্রথম মুখোমুখি হবে কোস্টারিকার বিরুদ্ধে। আগামী ৮ সেপ্টেম্বর একটি প্রীতি ম্যাচে দল দুটি মুখোমুখি হবে। এরপর ১২ সেপ্টেম্বর সাউথ কোরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সৌদি। দুটি ম্যাচই ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

সৌদি ফুটবল / রবার্তো মানচিনি / কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net