Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
যেভাবে মেসিকে বরণ করে নিলো মায়ামি

খেলা

টিবিএস রিপোর্ট
17 July, 2023, 12:40 pm
Last modified: 17 July, 2023, 12:44 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

যেভাবে মেসিকে বরণ করে নিলো মায়ামি

আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে।
টিবিএস রিপোর্ট
17 July, 2023, 12:40 pm
Last modified: 17 July, 2023, 12:44 pm
মায়ামির মালিকদের সঙ্গে মেসি। ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার পালা ফুরালো মেসি এবং ইন্টার মায়ামি ভক্তদের। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিলো যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বেশ জাঁকজমকের সাথেই 'দ্য আনভেইলিং' নামের এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। 

ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে গতকাল 'দ্য আনভেইলিং' অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মিয়ামি। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন মেসি। তবে মেসিকে দেখতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছে বৈরি আবহাওয়া। ঝড়বৃষ্টি, বজ্রপাত হওয়ায় অনুষ্ঠান শুরু হয় নির্ধারিত সময় থেকে দেরিতে। 

কয়েক ঘণ্টা পর আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সপরিবারে এসেছেন মেসি। 

অনুষ্ঠানে আর্জেন্টিনা অধিনায়ক উৎফুল্ল মেজাজেই ছিলেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, 'অসংখ্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমাকে এভাবে স্বাগত জানানোয় মায়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে এবং ডেভিডকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সহজে মানিয়ে নিতে পেরেছি।'

আরো অনেক ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার কারণ জানান মেসি, 'খুশি মনেই আমি এই শহরকে বেছে নিয়েছি। ভালো সময় ও দারুণ কিছু জিনিস উপভোগ নিঃসন্দেহে উপভোগ করতে যাচ্ছি। এখানে আমি অনুশীলন করতে চাই, জিততে চাই ও ক্লাবের উন্নতির জন্য কাজ করতে চাই। আশা করি, পুরো মৌসুমজুড়ে আমাদের পাশে থাকবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, সতীর্থরা নিজেদের উজাড় করে দেবে।'

 

Related Topics

টপ নিউজ

মেসি / ইন্টার মায়ামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net