Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আর্থিক অনিয়মের দায়ে বার্সা-ইউনাইটেডকে শাস্তি উয়েফার

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2023, 01:10 pm
Last modified: 15 July, 2023, 01:16 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

আর্থিক অনিয়মের দায়ে বার্সা-ইউনাইটেডকে শাস্তি উয়েফার

ইউনাইটেডের তুলনায় বার্সার আইন ভঙ্গ করার পরিমাণ বেশি। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরো বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছে কাতালান ক্লাবটি।
টিবিএস রিপোর্ট
15 July, 2023, 01:10 pm
Last modified: 15 July, 2023, 01:16 pm
জরিমানা করা হয়েছে বার্সা ও ইউনাইটেডকে। ছবি: সংগৃহীত

ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলোর আর্থিক অনিয়মের দায়ে শাস্তি পাওয়ার নমুনা অব্যাহত রয়েছে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মতো আর্থিক নিয়ম ভাঙার সত্যতা মিলেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। 

যার শাস্তিস্বরূপ ক্লাব দুটিকে জরিমানাও করেছে উয়েফা। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২২ সালে আর্থিক অনিয়ম করায় ম্যানচেস্টার ইউনাইটেডকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। অপরদিকে ইংলিশ ক্লাবটির চেয়ে প্রায় দুই গুণ জরিমানা গুনেছে বার্সেলোনা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের জরিমানার পরিমাণ প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা।

ব্রেক-ইভেনের ঘাটতির কারণে ইউনাইটেডকে এই জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তি মেনে নিয়ে একটি বিবৃতি দিয়েছে রেড ডেভিলসরা। ক্লাবটি লিখেছে, 'আমরা হতাশ হলেও উয়েফার শাস্তি মেনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।' 

ইউনাইটেডের তুলনায় বার্সার আইন ভঙ্গ করার পরিমাণ বেশি। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরো বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছে কাতালান ক্লাবটি।

তবে শুধু বার্সা-ইউনাইটেডই নয়, তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকেও জরিমানা করেছে উয়েফা। দুটি দলকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা করে গুনতে হবে। এদের সঙ্গে কিছু পরিমাণে জরিমানা দিতে হবে বেলজিয়াম ও তুরস্কের আরো কয়েকটি ক্লাবকে।

গত মৌসুমে আর্থিক অনিয়মের দায়ে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের। আর্থিক অসংগতির সঙ্গে জড়িত থাকায় ক্লাবের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিকে ১৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ইতালিয়ান ক্লাবের মতোই এবার অভিযোগের সত্যতা পেলেও, পয়েন্ট কাটার কোনো শাস্তি হয়নি বার্সা-ইউনাইটেডের। 

Related Topics

টপ নিউজ

উয়েফা / বার্সেলোনা / ম্যান ইউনাইটেড / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net